...
...
Next Story

Nandigram: অধিকারী গড় কাঁথির বুথে এজেন্ট নেই বিজেপির, ওদিকে নন্দীগ্রামে গ্রেফতার শুভেন্দুর পোলিং এজেন্ট

Nandigram Suvendu Adhikari: সকালে শুভেন্দু বলেছিলেন, 'তৃণমূল এবার খুব একটা উৎপাত করতে পারেনি, পারবেও না। প্রাথমিকভাবে ভোটের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ থাকে। এবার সেঅর্থে কোনও অশান্তি হয়নি। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।'

Published on: Apr 23, 2026, 10:30:27 IST
Advertisement

Nandigram Suvendu Adhikari: ভোটের দিন সকাল সকাল শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট তথা বিজেপির মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এই আবহে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক। শুভেন্দু অধিকারীর অভিযোগ, পিংলার ওসি চিন্ময় প্রামাণিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি কর্মীদের 'তুলে নিয়ে যাচ্ছেন'। এই আবহে ওসি-র অপসারণ এবং সাসপেনশনের দাবি তোলেন বিজেপি নেতা। এই নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং পুলিশ অবজার্ভারকে ফোন করেছেন বলেও জানান শুভেন্দু।

ভোটের দিন সকাল সকাল শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট তথা বিজেপির মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। (PTI)
ভোটের দিন সকাল সকাল শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট তথা বিজেপির মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। (PTI)

উল্লেখ্য, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ নিজের কেন্দ্র নন্দীগ্রামে ভোটাধিকার প্রয়োগের উদ্দেশে কাঁথির বাসভবন 'শান্তিকুঞ্জ' থেকে রওনা দেন শুভেন্দু। সেখানে গিয়ে টোটোয় চেপে নিজের কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দু বলেছিলেন, 'তৃণমূল এবার খুব একটা উৎপাত করতে পারেনি, পারবেও না। প্রাথমিকভাবে ভোটের আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ থাকে। এবার সেঅর্থে কোনও অশান্তি হয়নি। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।' সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, 'পরিবর্তন আনুন। বিজেপির হাতে দায়িত্ব দিন। শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন।' সঙ্গে তিনি বলেন, 'আমরাই আসছি'।

এদিকে শুভেন্দু আত্মবিশ্বাসী হলেও তাঁরই এলাকার বুথে এজেন্ট দিতে পারল না বিজেপি। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ কাঁথি বিধানসভার ১৩১ নম্বর বুথে বিজেপির কোনও পোলিং এজেন্ট নেই। এদিকে নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দু অভিযোগ করেন, সেখানে নাকি দুটি হিন্দু পাড়ার ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। এদিকে বিনপুর ও খড়গপুরেও বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন শুভেন্দু। এই আবহে বহু ভোটারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন শুভেন্দু অধিকারী।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe