Nandigram Train and Haldia Bridge: নন্দীগ্রাম-দেশপ্রাণ ট্রেন চলবে ৭ মাসের মধ্যেই! হলদিয়া ব্রিজ তৈরি নিয়েও হল ঘোষণা

Nandigram Train and Haldia Bridge: নন্দীগ্রাম-দেশপ্রাণ রেল প্রকল্প নিয়ে বড় আপডেট দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবে সেই লাইনে ট্রেন চালু হবে? তারইমধ্যে হলদিয়া থেকে ব্রিজের বিষয়েও বার্তা দিলেন। 

Published on: Aug 31, 2026, 16:20:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Nandigram Train and Haldia Bridge: নন্দীগ্রাম-হলদিয়া ব্রিজ থেকে নন্দীগ্রাম রেলপথ- রেয়াপাড়ায় দাঁড়িয়ে গণপরিবহণ নিয়ে একাধিক সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে নন্দীগ্রাম-হলদিয়া সেতু তৈরির জন্য তোড়জোড় শুরু করা হয়েছে। ভূমিপুজোও হবে শীঘ্রই। পরবর্তীতে ব্রিজের যখন উদ্বোধন করা হবে, তখন তিনিই প্রথম গাড়ি নিয়ে সেতু পেরোবেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আবার আগামী মার্চের মধ্যেই ট্রেন চলাচলের ক্ষেত্রে নন্দীগ্রামে নয়া দিশা উন্মোচিত হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

নন্দীগ্রাম-দেশপ্রাণ রেল প্রকল্প এবং হলদিয়া-নন্দীগ্রাম সেতু - বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
নন্দীগ্রাম-দেশপ্রাণ রেল প্রকল্প এবং হলদিয়া-নন্দীগ্রাম সেতু - বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

‘ব্রিজের উপরে প্রথম গাড়িটা নিয়ে আমিই যাব’, দাবি মুখ্যমন্ত্রীর

সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চিতে থাকুন, হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে জোড়ার ব্রিজের কাজ এগিয়ে দিয়েছি। মাটি পরীক্ষা, বরাদ্দ, বাজেটে ঘোষণা - সব হয়ে গিয়েছে। ভূমিপূজনেও আমি আসব। আর ব্রিজের উপরে প্রথম গাড়িটা নিয়ে আমিই যাব।’

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: বাংলায় ১,৬০০ কোটি ঢালছে নেওয়াটিয়া, IT-র জন্য আরও জমি LTM-কে, আদানির নজরে কল্যাণী

‘বটতলা স্টেশনে উঠব, দেশপ্রাণে নামব’, বললেন মুখ্যমন্ত্রী

সেইসঙ্গে তিনি বলেন, ‘আগের মুখ্যমন্ত্রী, (প্রাক্তন) মুখ্যমন্ত্রী একুশে হেরে গিয়েছিলেন বলে নন্দীগ্রামে রেল আটকে রেখেছিলেন - প্রায় ছয় একর জায়গা। আমরা ইতিমধ্যে ৩.৫ একর জায়গা রেলকে দিয়ে দিয়েছি। বাকিটাও দিয়ে দেব। আগামী মার্চ মাসের মধ্যে হরিপুর রেল স্টেশনে - আমাদের নন্দীগ্রাম বটতলা স্টেশনে উঠব এবং বাজকুল দেশপ্রাণে এসে নামব। প্রথম আমি চড়ব আপনাদের নিয়ে।’

আরও পড়ুন: Rain Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপের থাবা! আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বিরাট দুর্যোগ?

নন্দীগ্রাম রেল প্রকল্প নিয়ে দীর্ঘদিনের জট

এমনিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই নন্দীগ্রাম রেল প্রকল্পের জট কাটাতে উদ্যোগী হয় শুভেন্দু সরকার। জমিজটের কারণে নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ পর্যন্ত ১৮ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে থমকে ছিল। রেল একাধিক ওভারব্রিজ তৈরি, মাটি ভরাট, স্টেশনের কাজ অনেকটা এগিয়ে নিয়ে গেলেও রাজ্যের অসহযোগিতার কারণে সেই প্রকল্প থমকে ছিল বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: SSC SLST 2 and WB Police Recruitment: SSC SLST2-তে OBC-র ক্ষেত্রে কী হবে? পুজোর আগে পুলিশে চাকরি চেয়ে কলকাতায় মিছিল

যদিও শুভেন্দু সরকার ক্ষমতায় আসার পরই ছবিটা পালটাতে শুরু করে। আর এবার মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন যে সাত মাসের মধ্যেই নন্দীগ্রাম-দেশপ্রাণ ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। আর সেটা হলে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশের মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More