আজ তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হওয়ার কথা ছিল। তবে ঘন কুয়াশার জেরে রানাঘাটে মোদীর হেলিকপ্টার নামতেই পারেনি। এই আবহে দমদম ফিরে এসেছে মোদীর হেলিকপ্টার। এই আবহে এখন তিনি সড়কপথে তাহারপুরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে ভার্চুয়ালিও এই সভায় বক্তব্য রাখতে পারেন মোদী। কারণ আজ এরপরে অসমেও আজ কর্মসূচি রয়েছে মোদীর।

জানা গিয়েছে, মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি খতিয়ে দেখছে পরিস্থিতি। এই আবহে মোদী ভার্চুয়ালি তাহেরপুরের জনসভায় অংশ নেবেন নাকি সেখানে কনভয় যেতে পারে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে এসপিজি আধিকারিকরা। উল্লেখ্য, আজ সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার জন্য নদিয়ার তাহেরপুরে যাচ্ছিলেন মোদী। দুপুর ১২টার আগেই তাহেরপুরে তাঁর হেলিকপ্টার নামার কথা ছিল। এই আবহে হাজার হাজার বিজেপি সমর্থক সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন আগেভাগেই। তবে মোদীর সভা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে খারাপ আবহাওয়ার জেরে।
জানা গিয়েছে, মোদীর হেলিকপ্টারের পাইলট কুয়াশার জন্য অবতরণের জায়গা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিলেন না। এই আবহে তিনি রানাঘাটে অবতরণের ঝুঁকি নেননি। তিনি দমদম বিমানবন্দরে ফিরে আসেন। এর আগে কুয়াশার জেরে ভারতের প্াক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল কেরলে। সেই দুর্ঘটনার পর থেকেই হেলিকপ্টারে ভিআইপি যাত্রীদের নিরাপত্তা নিয়ে দেশে বাড়তি জোর দেওয়া হয়েছিল।
এদিকে মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। এই দুর্ঘটনায় আহত হয় আরও দুজন। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। তাহেরপুর এবং বাদকুল্লার মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে। রেললাইনের উপর দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা। সেই সময়ই ঘটনাটি ঘটে। সেখানেও ঘন কুয়াশার জেরেই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। আহতদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়।
{{/usCountry}}এদিকে মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। এই দুর্ঘটনায় আহত হয় আরও দুজন। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। তাহেরপুর এবং বাদকুল্লার মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে। রেললাইনের উপর দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা। সেই সময়ই ঘটনাটি ঘটে। সেখানেও ঘন কুয়াশার জেরেই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। আহতদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়।
{{/usCountry}}