Narendrapur Ramakrishna Mission: রামকৃষ্ণ মিশন জিতল কলকাতা স্কুল ফুটবল লিগ! 'সেরা' ৩ পুরস্কারও পেল নরেন্দ্রপুর

Narendrapur Ramakrishna Mission: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চ্যাম্পিয়ন হল কলকাতা স্কুল ফুটবল লিগে (Kolkata School Football League)। আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা কলকাতা স্কুল ফুটবল লিগের ব্যক্তিগত সেরা পুরস্কারের ক্ষেত্রেও নরেন্দ্রপুরের দাপট ছিল।

Published on: Oct 6, 2026, 14:59:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Narendrapur Ramakrishna Mission: কলকাতা স্কুল ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। অনূর্ধ্ব-১৫ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে সেন্ট অগাস্টিন ডে স্কুলকে (এজেসি বোস রোড) ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ব্যক্তিগত পুরস্কারের তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একচ্ছত্র আধিপত্য আছে। গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বুটের পাশাপাশি গোল্ডেন বলও জিতেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চ্যাম্পিয়ন হল কলকাতা স্কুল ফুটবল লিগে।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চ্যাম্পিয়ন হল কলকাতা স্কুল ফুটবল লিগে।

সেমিফাইনালে কোন ৪ দল উঠেছিল?

এমনিতে ১৬ স্কুলের আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা কলকাতা স্কুল ফুটবল লিগের (KSFL) সেমিফাইনালে ওঠে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুল (দক্ষিণেশ্বর), সেন্ট অগাস্টিন ডে স্কুল (এজেসি বোস রোড) এবং জেআরএস পাবলিক স্কুল। সেমিফাইনালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হারিয়ে দেয় জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুলকে (দক্ষিণেশ্বর)। আর অপর সেমিফাইনালে শেষ হাসি হাসে সেন্ট অগাস্টিন ডে স্কুলকে (এজেসি বোস রোড)। তবে ফাইনালে বাজিমাত করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।

আরও পড়ুন: WCL 2026 India vs Pakistan: 'ভারতীয় দলকে ক্ষমা চাইতে হবে', জেদ PCB-র, পাত্তা না পেয়ে নামই তুলে নিল পাকিস্তান

গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস জিতল কারা?

ফাইনালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হয়ে গোল করেছে ঋষভ কুমার, লানথোইবা খুম্বোংময়ুম এবং এগান চংথাম। আর ফাইনালের গোলদাতা তো খুম্বোংময়ুম তো জোড়া ব্যক্তিগত পুরস্কার পেয়েছে। গোল্ডেন বুট এবং গোল্ডেন বলে জিতে নিয়েছে খুম্বোংময়ুম। আর গোল্ডেন গ্লাভস পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই অনুরাগ রাজ।

আরও পড়ুন: Abhishek Sharma on Vaibhav Sooryavanshi: 'এই বয়সে আমরা যেমন ছিলাম, বৈভব সেরকম নয়', সূর্যবংশীকে নিয়ে বড় দাবি অভিষেকের

এমনিতে তিন বছর পরে ফের আয়োজিত হওয়া কলকাতা স্কুল ফুটবল লিগে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল। অনূর্ধ্ব-১৫ স্তরের প্রতিযোগিতায় প্রতিটি দলে পাঁচজন ফুটবলার ছিল। অংশগ্রহণকারী স্কুলের তালিকায় ছিল সেন্ট জেমস স্কুল, পাঠভবন, দ্য হেরিটেজ স্কুল, দিল্লি পাবলিক স্কুল (রুবি পার্ক), সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণা স্কুল (নিউ টাউন)।

আরও পড়ুন: Football News: ‘মোবাইল ছেড়ে ফুটবল খেলো’, ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের মধ্যেই বার্তা খুদে ফুটবলারদের

তাছাড়াও দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় (ইন্ডিয়ান আর্মি - ব্যারাকপুর), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, আদিত্য অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল (দমদম), জেআরএস পাবলিক স্কুল, মারিয়া মেমোরিয়াল স্কুল, এপিজে স্কুল (পার্ক স্ট্রিট) , জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুল (দক্ষিণেশ্বর), সেন্ট অগাস্টিন ডে স্কুল (এ জে সি বোস রোড) এবং ফিউচার হোপ অংশগ্রহণ করেছিল কলকাতা স্কুল ফুটবল লিগে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More