Football News: ‘মোবাইল ছেড়ে ফুটবল খেলো’, ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের মধ্যেই বার্তা খুদে ফুটবলারদের

Football News: ব্রাজিলের পরে আজ উরুগুয়ের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে ভারত। যাঁরা সেই ম্যাচে খেলবেন, তাঁদের আমলে হয়তো ভারতের ফুটবল বিশ্বে শক্তিধর হয়ে ওঠার স্বপ্নপূরণ হবে না। তবে লক্ষ্য এখন খুদে প্রজন্মের উপরে।

Published on: Oct 6, 2026, 13:41:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Football News: ‘মোবাইল ছেড়ে ফুটবল খেলো’ - খুদেদের সেই বার্তাই দেওয়া হল। রাজারহাট-নিউ টাউন অঞ্চলের ড্রিম ফুটবল অ্যাকাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখান থেকে এমনই বার্তা দিয়েছেন কোচ অভিজিৎ অধিকারী।রেলওয়ে এফসি তথা ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অভিষেক আইচ, কোচ জর্জ রায়, জিম ও ফিটনেস সেন্টার অপারেটরদের নিয়ে কাজ করা একটি সংস্থার সভাপতি অভীক বসু ঠাকুর-সহ বিশিষ্টদের উপস্থিতিতে তিনি জানিয়েছেন, খুদেরা যেন মোবাইলের প্রতি আসক্ত হয়ে না পড়ে, সেদিকে নজর দিতে হবে। পরিবর্তে ফুটবল বা অন্য খেলার সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে আখেরে লাভ হবে ক্রীড়াক্ষেত্রেরই।

খুদেদের পুরস্কার বিতরণ।
খুদেদের পুরস্কার বিতরণ।

পানামা ম্যাচে উজ্জীবিত, ব্রাজিল ম্যাচে ধাক্কা ভারতের

তিনি সেই মন্তব্য এমন একটা সময় করেছেন, যখন ব্রাজিলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলেছে ভারতীয় দল। তাতে অবশ্য ০-৪ গোলে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। আজ আবার উরুগুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলতে নামবে।

আরও পড়ুন: Nadia Food Park by Reliance: হরিণঘাটায় ৬০০ কোটি টাকা ঢালছে আম্বানির রিলায়েন্স, ফুড পার্কে হবে ক্যাম্পা কোলা

ব্রাজিল ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে চায় ভারত

আর ব্রাজিল ম্যাচ থেকে যা শিক্ষা পাওয়া গিয়েছে, তা উরুগুয়ের বিরুদ্ধে কাজে লাগাতে চায় ভারত। ফিফা ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পরে ব্রাজিলের বিরুদ্ধে ধাক্কা খেয়ে বিশ্বের ২০ নম্বর দল উরুগুয়ের বিরুদ্ধে আরও ভালো পারফরম্যান্স মেলে ধরতে চান আনোয়ার আলি, সাহাল আবদুল সামাদরা।

আরও পড়ুন: Behala FTO and 2nd Kolkata Airport: রাফালের কাছেই নামবে সাধারণ বিমান! বেহালায় FTO, কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্টের ভাবনা

শুরুতে গোল খাওয়া যাবে না, বার্তা ভারতীয় কোচের

ম্যাচের আগে ভারতের হেড কোচ খালিদ জামিল বলেন, 'গত ম্যাচের পরে রিকভারির জন্য আমাদের হাতে বেশি সময় ছিল না। আমার মনে হয় যে উরুগুয়ে অত্যন্ত শক্তিশালী দল। ওরা দারুণ। ওদের খেলা আমি দেখেছি। ওদের কোচ (দিয়েগো ফোরলান) দুর্দান্ত। ওদের দারুণ খেলোয়াড়ও আছে। ওদের শেষ দুটো ম্যাচ দেখেছি। ওরা দারুণ টিম। ফলে ম্যাচটা সহজ হবে না। অত্যন্ত কঠিন হবে ম্যাচটা।'

আরও পড়ুন: WCL 2026 India vs Pakistan: 'ভারতীয় দলকে ক্ষমা চাইতে হবে', জেদ PCB-র, পাত্তা না পেয়ে নামই তুলে নিল পাকিস্তান

সেইসঙ্গে তিনি বলেন, 'শুরুতেই গোল না খাওয়া বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এগোতে হবে। তবে আমরা একটি শক্তিশালী দলের বিরুদ্ধে নামতে যাচ্ছি। একটি ভুলই আমাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তাই আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনওভাবেই এই ম্যাচটাকে হালকাভাবে নেওয়া যাবে না।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More