West Bengal Weather: বছরের প্রথম ঘূর্ণিঝড় ছিল অর্ণব। এর দাপট দেখেছে অন্ধ্র প্রদেশ, ওড়িশা। বাংলাতেও বেশ প্রভাব টের পাওয়া গিয়েছে এই ঘূর্ণিঝড়ের। জেলায় জেলায় ভারী বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) রেশ কাটতে না কাটতেই আবহাওয়া বিশেষজ্ঞদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে বঙ্গোপসাগরের আবহাওয়া। অর্ণবের অবশিষ্টাংশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ! সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বাংলায় তার প্রভাব কী? বঙ্গে নতুন নিম্নচাপের প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। শনিবার তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কমবে। তবে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর এক-দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে আবার বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার। রোদের দেখা মিলেছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে আগামী সপ্তাহে শহরের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। নতুন সৃষ্টি হওয়া নিম্নচাপের জন্য বাতাসে জলীয় বাষ্প থাকবে। তাতেই গরম অনুভূত হবে কলকাতায়। শনিবার কলকাতার যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে শনিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এই সময়ে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরের বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মঙ্গলবার থেকেই আবহাওয়া ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে।
{{/usCountry}}উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে শনিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এই সময়ে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরের বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মঙ্গলবার থেকেই আবহাওয়া ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে।
{{/usCountry}}তাপমাত্রার গ্রাফের দিকে তাকালে দেখা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা পরিবর্তন ঘটবে না। তবে ঠিক তার পরের তিন দিনে পারদ ধীরে ধীরে প্রায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে।