রাজ্যসরকারের ‘পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস’ (P&AR) বা কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের কর্মীদের জন্য নয়া নির্দেশিকা আনল রাজ্য সরকার। রাজ্যসরকারি ছুটি বা অন্যান্য ছুটির দিনেও এই দফতরের কর্মীদের পালা করে অফিসে থাকতে হবে। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোস্টার অনুযায়ী ‘স্কেলিটন স্টাফ’ বা ন্যূনতম কর্মী রাখতে হবে।

জানা যায়, রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীদের সাহায্যের জন্য রয়েছে ‘পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস’ দফতর। আর সেই দফতরের কর্মীদের জন্যই এসেছে নয়া নির্দেশিকা। প্রসঙ্গত, উচ্চপদস্থ আধিকারিকরা শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিনেও কাজ করেন। সেই কারণে দফতরের অন্যান্য শাখার কর্মীদের তাঁদের প্রয়োজন মতো সহায়তা করতে হতে পারে। জানা যাচ্ছে, রাজ্য সরকারি কাজ যাতে নির্বিঘ্নে চালাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের আওতায় থাকে, বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও দফতর।তাই তাদের পরবর্তী স্তরের কর্মীদের ছুটির দিনে অফিসে হাজিরার নির্দেশিকা জারি করা হতে পারে। ওই দফতরের সমস্ত সেলকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি ছুটির দিন-সহ প্রতি শনিবার ও রবিবার রোস্টার অনুযায়ী ন্যূনতম সংখ্যক কর্মী অফিসে উপস্থিত থাকবেন।
যাতে এবার থেকে কোনও জরুরি কাজ বা জরুরি ফাইল ছুটির দিনে ওই সংশ্লিষ্ট দফতরের কর্মী সংখ্যার অভাবে আটকে না পড়ে, তার জন্যই এই পদক্ষেপ, বলে মনে করছেন অনেকে। জানা গিয়েছে, ওই দফতরটির অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের ভিত্তিতেই বিশেষ সচিব এই নির্দেশিকা জারি করেছেন।
এছাড়াও রাজ্য সরকার জানিয়েছে, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন উপলক্ষে পূর্ণ দিবস ছুটি থাকবে। অর্থদফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ এসেছে। ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটির কথাও বলা হয়েছে।
{{/usCountry}}এছাড়াও রাজ্য সরকার জানিয়েছে, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন উপলক্ষে পূর্ণ দিবস ছুটি থাকবে। অর্থদফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ এসেছে। ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটির কথাও বলা হয়েছে।
{{/usCountry}}