...
...
Next Story

NH10 Landslide amid Heavy Rain: ভূমিধসের জেরে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ব্যাহত শিলিগুড়ি-সিকিম যোগাযোগ

পাহাড়ি এলাকায় একাধিক জায়গায় ভূমিধস এবং পাহাড় থেকে আলগা পাথর গড়িয়ে পড়ার ঘটনায় নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার ভোর থেকে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগে ব্যাপক প্রভাব পড়েছে।

Published on: Jul 2, 2026, 11:48:45 IST
Advertisement

টানা বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হয়ে পড়েছে শিলিগুড়ি-সিকিমের অন্যতম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক (এনএইচ-১০)। পাহাড়ি এলাকায় একাধিক জায়গায় ভূমিধস এবং পাহাড় থেকে আলগা পাথর গড়িয়ে পড়ার ঘটনায় নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার ভোর থেকে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগে ব্যাপক প্রভাব পড়েছে।

টানা বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হয়ে পড়েছে শিলিগুড়ি-সিকিমের অন্যতম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক (এনএইচ-১০)। (Local Panchayat Membar/ANI Video)
টানা বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হয়ে পড়েছে শিলিগুড়ি-সিকিমের অন্যতম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক (এনএইচ-১০)। (Local Panchayat Membar/ANI Video)

জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL) জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত জাতীয় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই সময়ের মধ্যে পাহাড়ের গায়ে ঝুলে থাকা ধসের ধ্বংসাবশেষ, আলগা পাথর এবং মাটি সরিয়ে রাস্তা নিরাপদ করার কাজ চলছে। পাশাপাশি রাস্তা চওড়া করা এবং প্রয়োজনীয় নির্মাণকাজও চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

বিশেষ করে সেভক কালীবাড়ি সংলগ্ন এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ছয় ঘণ্টার জন্য জরুরি পরিষেবার যানবাহন ছাড়া অন্য কোনও ছোট বা বড় গাড়িকে জাতীয় সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না। নির্মাণ সামগ্রী পরিবহণ এবং রাস্তা সংস্কারের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe