Rain Forecast in Kolkata till 31st May: রাতে ৩০ ডিগ্রিতে ঘামল কলকাতা! বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, দক্ষিণের ৭ জেলায় ঝড়

Rain Forecast in Kolkata till 31st May: রাতেও গরম থেকে রেহাই মিলছে না। কলকাতার রাতের তাপমাত্রা ছুঁয়ে ফেলল ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। তারইমধ্যে আজ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়।

Published on: May 25, 2026, 07:49:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rain Forecast in Kolkata till 31st May: কলকাতার রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলল। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) তেমন না বাড়লেও রাতের তাপমাত্রা (সর্বনিম্ন তাপমাত্রা) চড়চড়িয়ে বেড়ে গেল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ৩০ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। সেখানে রবিবার দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে ছিল। সেখান থেকে রাতের তাপমাত্রা বেশি না কমায় দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। সন্ধ্যা-রাতেও গরম থেকে তেমন রেহাই মিলছে না। তবে বুধবার-বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে কলকাতায়।

আজ বিকেল-সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আজ বিকেল-সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আজ বিকেল-সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে কলকাতায়

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে তাতে গরম তেমন কমবে না। গরম কমার জন্য বুধবারের অপেক্ষা করতে হবে। সেদিন থেকে কলকাতার তাপমাত্রা দুই-তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।

পরপর ২ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি কলকাতায়

সেইসঙ্গে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে পারে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার শুক্রবার, শনিবার এবং রবিবার কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর বৃহস্পতিবার এবং শুক্রবার ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে কলকাতায়। সেজন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

আরও পড়ুন: Petrol and Diesel Prices in Kolkata: ১৩ দিনে ৪ বার! দাম বাড়ল তেলের, কলকাতায় ১০০ টাকার কাছে ডিজেল, পেট্রোলের রেট কত?

মঙ্গলবার দুপুর-বিকেল থেকে আবহাওয়া ঘুরবে দক্ষিণবঙ্গে

সার্বিকভাবে মঙ্গলবার দুপুর বা বিকেল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়বে। কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কোথাও আবার ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমির মতো।

আরও পড়ুন: Mamata Banerjee:'২০ দিন মুখ বুজে সব কিছু সহ্য করেছি,' ফলতার ফলের দিনে ক্ষোভ উগরে দিলেন মমতা,বললেন,'২২০- ২৩০ সিট পেতাম’

তার আগে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: Falta Repoll: ‘তৃণমূলের হার-বার’ মডেল! ফলতার বিশাল জয়ের পর 'সেনাপতি'কে তোপ মুখ্যমন্ত্রীর

কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে?

১) পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।

২) ভ্যাপসা গরমের জন্য পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More