Petrol and Diesel Prices in Kolkata: ১১ দিনে ৪ বার! দাম বাড়ল তেলের, কলকাতায় ১০০ টাকার কাছে ডিজেল, পেট্রোলের রেট কত?
Petrol and Diesel Prices in Kolkata: দু'সপ্তাহেরও কম সময় চারবার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হল কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে। তার জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত মানুষের। বিভিন্ন শহরে পেট্রোল এবং ডিজেলের দাম কত পড়ছে?
Petrol and Diesel Prices in Kolkata: মেরেকেটে ১১ দিনে চতুর্থবার দাম বাড়ানো হল পেট্রোল এবং ডিজেলের। সোমবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়েছে ২.৬১ টাকা। সেখানে লিটারপিছু ডিজেলের দাম ২.৭১ টাকা বাড়ানো হয়েছে। আর তার ফলে দিল্লিতে সেঞ্চুরি পার করে ফেলেছে পেট্রোল। দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ১২ পয়সা। একইভাবে কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়েও সোমবার নতুন করে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে। কলকাতায় যেমন এক লিটার পেট্রোলের দাম বেড়েছে ২.৮৭ টাকা। আর লিটারপিছু ডিজেলের দাম ২.৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে কলকাতায় প্রায় সেঞ্চুরি হাঁকিয়ে ফেলল ডিজেল। অথচ সপ্তাহদুয়েক আগেই দামটা ৯০ টাকার কাছাকাছি ছিল। কিন্তু শেষ ১৩ দিনে প্রায় সাত টাকা দাম বেড়েছে পেট্রোল এবং ডিজেলের।

আজ দেশের ৪ মেট্রো শহরে পেট্রোলের দাম কত?
১) দিল্লি: ১০২ টাকা ১২ পয়সা। দাম বেড়েছে ২ টাকা ৬১ পয়সা।
২) কলকাতা: ১১৩ টাকা ৫১ পয়সা। দাম বেড়েছে ২ টাকা ৮৭ পয়সা।
৩) মুম্বই: ১১১ টাকা ২১ পয়সা। দাম বেড়েছে ২ টাকা ৭২ পয়সা।
৪) চেন্নাই: ১০৭ টাকা ৭৭ পয়সা। দাম বেড়েছে ২ টাকা ৪৬ পয়সা।
এক লিটার ডিজেলের দাম কত হল?
১) দিল্লি: ৯৫ টাকা ২০ পয়সা। দাম বেড়েছে ২ টাকা ৭১ পয়সা।
২) কলকাতা: ৯৯ টাকা ৮২ পয়সা। দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা।
৩) মুম্বই: ৯৭ টাকা ৮৩ পয়সা। দাম বেড়েছে ২ টাকা ৮১ পয়সা।
৪) চেন্নাই: ৯৯ টাকা ৫৫ পয়সা। দাম বেড়েছে ২ টাকা ৫৭ পয়সা।
নিজস্ব গাড়ি ছেড়ে বাস-মেট্রোয় ভরসা কলকাতার
আর সেই লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে অনেকেই গাড়ি থেকে বাস বা মেট্রোয় করে অফিস বা গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী জানিয়েছেন, এতদিন যাদবপুর থেকে সল্টলেকের অফিসে যেতেন গাড়িতে করে। কিন্তু পেট্রোলের দাম এতটাই বেড়ে গিয়েছে যে এসি বাসে করে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: Falta Repoll: ‘তৃণমূলের হার-বার’ মডেল! ফলতার বিশাল জয়ের পর 'সেনাপতি'-কে তোপ মুখ্যমন্ত্রীর
কেউ-কেউ আবার বৈদ্যুতিক গাড়ি বা বাইক কেনারও পরিকল্পনা করছেন। তাতেও অবশ্য শান্তি নেই বলে জানিয়েছেন কলকাতার শহরতলির এক বাসিন্দা। তিনি জানিয়েছেন, যে কাজ করেন, তাতে এক জায়গা থেকে অন্যত্র যেতে হয়। এতদিন বাইকে করে যেতেন। কিন্তু জ্বালানির দাম রকেটের গতিতে বেড়ে যাওয়ায় বৈদ্যুতিক গাড়ি কিনবে ভেবেছিলেন। তারও দাম বেড়ে গিয়েছে। এখন বুঝতে পারছেন না যে কী করবেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


