TMC Shahid Dibas Dim-Vat Menu: ডিম-ভাত দেওয়া হবে না মমতার ২১ শে জুলাইয়ের সভায়, ঋতব্রত শিবিরের ‘স্টার খাবার’ কী?

TMC Shahid Dibas Dim-Vat Menu: বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, মেয়ো রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ও শহিদ মিনারে কংগ্রেস- আড়াই কিলোমিটারে একুশে জুলাইয়ের তিন কর্মসূচি পালন করা হবে।

Published on: Jul 20, 2026, 22:58:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

TMC Shahid Dibas Dim-Vat Menu: তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সমাবেশের খাবারের সঙ্গে গত কয়েক বছরে ডিম-ভাত সমার্থক হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের 'প্রাইম' আমলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে আসা তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের জন্য ডিম-ভাতের ব্যবস্থা করা হত। কিন্তু এবার ক্ষমতাচ্যুত হওয়ার পরে এবং দলে ভাঙনের পরে মমতারা কর্মী-সমর্থকদের ডিম-ভাত দিচ্ছেন না। সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন অনুযায়ী, কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন যে অন্যবারের মতো এবার আর খাবারের আয়োজন করা হচ্ছে না।

একুশে জুলাইয়ের আগেরদিন বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)
একুশে জুলাইয়ের আগেরদিন বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)

ঋতব্রত শিবিরের ‘স্টার খাবার’ কী?

অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামে মমতাদের কর্মসূচিতে যাঁরা যোগ দেবেন, তাঁদের নিজেদেরকেই খাবারের বন্দোবস্ত করতে হবে। তবে মেরেকেটে দু'কিলোমিটার দূরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরফে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। নিজেদের 'আসল তৃণমূল' হিসেবে দাবি করা ঋতব্রত শিবির মেয়ো রোডে গান্ধীমূর্তির কাছে সমাবেশ করবে। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মী-সমর্থকদের জন্য ডিম, ভাত এবং সয়াবিনের ব্যবস্থা করেছে ঋতব্রত শিবির।

আরও পড়ুন: Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

২.৫ কিমির মধ্যে ৩ পক্ষের সভা

তাছাড়াও গান্ধী মূর্তির পাদদেশ থেকে মেরেকেটে এক কিমি দূরে অবস্থিত শহিদ মিনারে কংগ্রেসের তরফে কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর আড়াই কিমির মধ্যে তিনটি পক্ষের কর্মসূচি নিয়ে পুলিশের তরফে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বন্দোবস্ত করা হয়েছে কড়া নিরাপত্তার।

আরও পড়ুন: Suvendu on July 21 report and Amphan: ২১ জুলাইকে ব্যবহার করে US-তে চোখ দেখাতে যায়, খোঁচা শুভেন্দুর, খুলবেন আমফান ফাইলও

কড়া নিরাপত্তার ব্যবস্থা পুলিশের, মোতায়েন সেন্ট্রাল ফোর্স

সূত্রের খবর, মধ্য কলকাতার তিনটি জায়গা মিলিয়ে প্রায় ১,০০০ অফিসারকে নামাচ্ছে লালবাজার। শহরের প্রাণকেন্দ্রে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। মোতায়েন করা হবে র‌্যাফ, হাই রেডিয়ো ফ্লাইং স্কোয়াড এবং কেন্দ্রীয় বাহিনীকে (সেন্ট্রাল ফোর্স)।

আরও পড়ুন: Jaldhaka-Chalsa Rail Line Update: চোখের পলকে চিন সীমান্তে! জলঢাকায় ১৭ কিমি রেললাইনে বরাদ্দ টাকা, বর্ষার পরই সার্ভে

তবে অতীতের মতো কোনও রাস্তায় পুরোপুরি যান চলাচল বন্ধ করা হবে না। সংশ্লিষ্ট মহলের মতে, ডাফরিন রোড, ক্যাথিড্রাল রোডে দুপুরের দিকে গাড়ির গতি কম থাকতে পারে। ক্যাথিড্রাল রোডে একমুখী গাড়ি চলাচল করবে। দুপুর একটা পর্যন্ত হরিশ মুখার্জি রোড হয়ে পার্কস্ট্রিটে যাবে বিভিন্ন গাড়ি। দুপুর একটার পরে উল্টো ব্যবস্থা করা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More