Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

Bengal Volvo Bus Routes in India: পশ্চিমবঙ্গ থেকে ৩,০০০ ভলভো বাস চালু করার প্রতিশ্রুতি দেওয়া হল। সেই প্রতিশ্রুতি দিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সেইসঙ্গে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস এবং ডিপোরও প্রতিশ্রুতি দিলেন।

Published on: Jul 20, 2026, 18:58:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengal Volvo Bus Routes in India: পশ্চিমবঙ্গ থেকে ৩,০০০ ভলভো বাস চালু করার প্রতিশ্রুতি দিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সোমবার বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তিনি দাবি করেছেন, বিজেপি সরকারের আমলে পশ্চিমবঙ্গের বাস-চিত্রের আমূল পরিবর্তন হবে। এতদিন যে যে সমস্যা ছিল, সেগুলি চিহ্নিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জমানায় বাসকে যে কার্যত খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। সেই রেশ ধরেই এই রাজ্য থেকে ভারতের বিভিন্ন রুটে ৩,০০০ ভলভো বাস চালু করার আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী।

পশ্চিমবঙ্গ থেকে ৩,০০০ ভলভো বাস চালু করার প্রতিশ্রুতি দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
পশ্চিমবঙ্গ থেকে ৩,০০০ ভলভো বাস চালু করার প্রতিশ্রুতি দেওয়া হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

পশ্চিমবঙ্গের ভাবমূর্তি পালটানো হবে, দাবি মন্ত্রীর

তাঁর কথায়, ‘এরকম ৩০০০ ভলভো বাস পশ্চিমবঙ্গ থেকে শুরু হবে। ভারতবর্ষের অন্যান্য জায়গায় যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এরকম ৩০০০ ভলভো বাস চালানোর ব্যবস্থা করব আমরা। যাতে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি খারাপ হয়েছে, (তা পালটে ফেলা যায়)। (বলা হয় যে) পশ্চিমবঙ্গে বাস দেখলে কেউ উঠতে চায় না। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে যে বাসগুলি যাবে, (সেগুলি দেখলে চমকে যাবেন সেখানকার মানুষ)।’

আরও পড়ুন: Kolkata Night Bus Services: কলকাতায় রাতেও চলবে সরকারি বাস! ‘নাইট সার্ভিস’ ফেরানোর তোড়জোড় রাজ্যের

তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সেই রেশ ধরে পরিবহণ মন্ত্রী দাবি করেন, তাঁকে এক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে হিমাচল প্রদেশ পর্যন্ত ভলভো বাস চালানোর জন্য তৃণমূল সরকারের থেকে অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। জুতোর শুকতলা খুলে গেলেও সবুজ সংকেত দেয়নি রাজ্য। এখন সেই ছবিটা পালটে গিয়েছে। ইতিমধ্যে কলকাতা থেকে ভারতের বড় শহরগামী ভলভো বাস পরিষেবা চালু হয়েছে।

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

সেইসঙ্গে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, লাগামহীন টোটো চলাচলের কারণে সরকারি বাসের পরিষেবা ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গে। সঙ্গে যুক্ত হয়েছে বাসের পার্টস চুরি যাওয়ার ঘটনা, বাসের ভাঙচুর করার ঘটনা, রক্ষণাবেক্ষণের অভাব। তার জেরে ডিপোয় পড়ে আছে অসংখ্য বাস। কিন্তু বিজেপি সরকারের আমলে সেই ছবিটা পালটে দেবে।

আরও পড়ুন: Kalyani-Salt Lake-Sonarpur Bus Route: ৩ নয়া রুটে বাস চালু! লাভ কল্যাণী, ব্যারাকপুর, নিউটাউন, সোনারপুরের; রইল টাইমটেবিল

আন্তর্জাতিক মানের বাস ডিপো ও টার্মিনাস

পাশাপাশি বাস ডিপো এবং টার্মিনাসের অবস্থাও পালটে যাবে বলে আশ্বস্ত করেছেন পরিবহণ মন্ত্রী। তিনি দাবি করেছেন, বাস টার্মিনাস এবং ডিপোকে ঝাঁ-চকচকে করে তোলা হবে। তৈরি করা হবে বিশ্বমানের পরিকাঠামো। সেখানে সুলভ শৌচাগার থাকবে না। বরং ‘টপ-ক্লাস ওয়াশরুম’তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More