Mahakal Yoga Centre in Siliguri: প্রস্তাবিত মহাকাল মন্দিরের জায়গায় তৈরি হবে ‘যোগা সেন্টার’, থাকবে মহাদেবের মূর্তি
Mahakal Yoga Centre in Siliguri: শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প বাতিল করে দেওয়া হল। পরিবর্তে সেখানে ‘মহাকাল যোগা সেন্টার’ তৈরি করা হবে। থাকবে মহাদেবের মূর্তিও।
Mahakal Yoga Centre in Siliguri: শিলিগুড়িতে প্রস্তাবিত মহাকাল মন্দিরের জায়গায় একটি যোগা সেন্টার তৈরি করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যে সেই প্রকল্পে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আপাতত যা পরিকল্পনা, তাতে মাটিগাড়ায় যে জমিতে মহাকাল মন্দির তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেখানেই যোগা সেন্টারের পাশাপাশি মহাদেবের একটি মূর্তিও তৈরি করা হবে। যোগা সেন্টারের নাম রাখা হতে পারে ‘মহাকাল যোগা সেন্টার’। তাছাড়া ওই জমিতে আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা করা হয়েছে।

কেন প্রস্তাবিত মহাকাল মন্দির প্রকল্প বাতিল করা হল?
আর কেন প্রস্তাবিত মহাকাল মন্দির তৈরি করা হবে না, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে রাজ্য সরকারের শীর্ষ মহল থেকে। ওই মহলের তরফে জানানো হয়েছে, সরকারি টাকায় এরকমভাবে মন্দির তৈরি করা যায় না। তাই মমতা আমলে প্রকল্প বাতিল করে দেওয়া হয়েছে। বরং সুস্বাস্থ্যের দিকে নজর দিতে একটি যোগা সেন্টার তৈরি করা হবে। পাশাপাশি সাজিয়ে তোলা হবে পুরো জায়গাকে, যাতে একটা শান্তিময় ও মায়াবী পরিবেশ তৈরি করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর পর থেকেই কাজ শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর।
বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরির ঘোষণা করেছিলেন মমতা
এমনিতে বিধানসভা নির্বাচনের মাসকয়েক আগেই শিলিগুড়ির মাটিগাড়া-লক্ষ্মী টাউনশিপ এলাকায় মহাকাল মন্দিরের শিলান্যাস করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় তিনি জানিয়েছিলেন, ১৭.৪১ একর জমিতে গড়ে উঠতে চলা ওই মহাকাল মন্দির হবে বিশ্বের অন্যতম উচ্চতম। তৈরি করা হবে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি। সেটির উচ্চতা হবে মোট ২১৬ ফুট (মূর্তির উচ্চতা ১০৮ ফুট এবং ভিতের উচ্চতা ১০৮ ফুট)।
প্রস্তাবিত মন্দিরের নামও ঠিক করে ফেলেছিলেন মমতা
সেইসঙ্গে মমতা জানিয়েছিলেন, প্রস্তাবিত মহাকাল মন্দিরে থাকবে দুটি নন্দীগৃহ। মন্দির চত্বরে ১২টি অভিষেক লিঙ্গ মন্দির তৈরি করা হবে। সেখানে ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গেরই প্রতিমূর্তি থাকবে বলে জানিয়েছেন তৎকালীন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রস্তাবিত মন্দিরের নামও ঠিক ফেলেছিলেন। নাম দেওয়া হয়েছিল ‘মহাকাল মহাতীর্থ মন্দির।’ যেখানে প্রতিদিন এক লাখ পুণ্যার্থী আসতে পারবেন বলে জানিয়েছিলেন মমতা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


