Indian Diplomat Petal Gahlot to Pakistan: পাক সেনার পুতুল থেকে হিপোক্রিট- শেহবাজের 'ত্রাস' এই ভারতীয় মহিলা কূটনীতিবিদ কে

Indian Diplomat Petal Gahlot to Pakistan: পাকিস্তান সেনার পুতুল থেকে হিপোক্রিট- পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের 'ত্রাস' হয়ে ওঠা এই ভারতীয় মহিলা কূটনীতিবিদ আসলে কে? যিনি রাষ্ট্রসংঘে পুরোপুরি ধুয়ে দিয়েছেন পাকিস্তানকে।

Published on: Sep 26, 2026, 08:56:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Indian Diplomat Petal Gahlot to Pakistan: পাকিস্তানি সেনার পুতুল থেকে হিপোক্রিট (ভণ্ড)- রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে পুরোপুরি ধুয়ে দিল ভারত। আর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের মঞ্চে সেই কাজটা যিনি করলেন, তিনি হলেন কূটনীতিবিদ পেটাল গেহলট। যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের যেন ত্রাস হয়ে উঠেছেন। কারণ ২০২৫ সালেও শেহবাজের ভাষণের কড়া জবাব দিয়েছিলেন রাষ্ট্রসংঘে। এবারও ঠিক সেটাই হল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের প্রত্যুত্তরে ভারতীয় কূটনীতিবিদ একেবারে কড়া ভাষায় বলেন, ‘বছরের পর বছর ধরে মিথ্যা কথা বলতে থাকলেেই সেটা সত্যি হয়ে যায় না। পাকিস্তানের সন্ত্রাসবাদ, জোচ্চুরি এবং ছলনা - কোনওটাই না নিজের কাজে আসবে, না বিশ্বের কাজে আসবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ধুয়ে দিলেন ভারতের কূটনীতিবদ পেটাল গেহলট। (ছবি সৌজন্যে এক্স ভিডিয়ো এবং রয়টার্স)
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ধুয়ে দিলেন ভারতের কূটনীতিবদ পেটাল গেহলট। (ছবি সৌজন্যে এক্স ভিডিয়ো এবং রয়টার্স)

কারা গণতান্ত্রিক অধিকার নিয়েে জ্ঞান দিচ্ছে! কটাক্ষ ভারতের

আর তিনি সেই মন্তব্য করেছেন ভারতের প্রত্যুত্তরের অধিকারের ভিত্তিতে। প্রাথমিকভাবে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাতে ভারতকে টেনে আনেন দেশে নিজের কুর্সি বাঁচাতে। তারই পালটা হিসেবে ভারতীয় কূটনীতিবিদ বলেন, ‘আমরা এমন একচি শাসনের থেকে গণতান্ত্রিক অধিকার ও মানবিক মূল্যবোধ নিয়ে ভণ্ডসুলভ বয়ান শুনলাম, যাদের রাজধানীকে ঠিক এই মুহূর্তে দুর্গে পরিণত করা হয়েছে নিজেদের জনগণের বিরুদ্ধেই।'

আরও পড়ুন: Indian Diplomat Laughs at Pakistan PM: সিঁদুরে নাকি 'জিতেছে' পাকিস্তান! শরিফের কথায় UN-তে হেসে দিলেন ভারতীয় কূটনীতিবিদ

শেহবাজ শরিফরা পাকিস্তানি সেনার হাতের পুতুল

সেই রেশ ধরে ভারতীয় কূটনীতিবিদ বলেন, 'এমনটা ঘটার কারণ হল- এটা সেনার, সেনার দ্বারা এবং সেনার জন্য পরিচালিত একটি সরকার। তাদের হাতের পুতুলরা (এক্ষেত্রে শেহবাজ শরিফ) হয়তো আসবে আর যাবে। কিন্তু প্রকৃত ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে আছে, তা নিয়ে আমাদের যেন কোনও ভ্রান্ত ধারণা না থাকে।’

ইউরোপ থেকে রাষ্ট্রসংঘ- পেটাল একজন অভিজ্ঞ কূটনীতিবিদ

ভারতের অত্যন্ত অভিজ্ঞ কূটনীতিবিদ হলেন পেটাল গেহলট। ২০১৫ সালের আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস) অফিসার তিনি। ভারতীয় বিদেশ মন্ত্রকের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ২০২০ সালের জুন থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত ভারতীয় বিদেশ মন্ত্রকের ইউরোপিয়ান ওয়েস্ট ডিভিশনের আন্ডার-সেক্রেটারি ছিলেন। তারপর ২০২৩ সালের জুলাইয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনে যোগ দেন ফার্স্ট সেক্রেটারি হিসেবে। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রসংষে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।

আরও পড়ুন: USA on Sheikh Hasina Issue: হাসিনাকে ফেরাতে সাহায্য করবে ‘শত্রু’ আমেরিকা? বাংলাদেশকে বড় বার্তা ওয়াশিংটনের

রাষ্ট্রবিজ্ঞান, ফরাসি সাহিত্য থেকে ভাষা- সবেতেই অবাধ বিচরণ

সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি এবং ফরাসি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন পারুল। তারপর দিল্লির লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন থেকে পলিটিক্যাল সায়েন্সেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন (২০১০ সাল থেকে ২০১২ সাল)। পরবর্তীতে আমেরিকার মন্টেরির মিডলবেরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে ‘ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন অ্যান্ড ট্রান্সলেশন’-এ আরও একটি স্নাতকোতর ডিগ্রি অর্জন করেন ভারতীয় কূটনীতিবিদ (২০১৮ সাল থেকে ২০২০ সাল)।

আরও পড়ুন: Indian Air Force Officer Bravery: কলাইকুন্ডার আকাশে ৪ পাক ফাইটারকে তছনছ করেন, বাঁচান কলকাতাকে, প্রয়াত ভারতের সেই 'হিরো'

দুঁদে কূটনীতিবিদের পাশাপাশি দক্ষ সঙ্গীতশিল্পী

আর দুঁদে কূটনীতিবিদ হওয়ার পাশাপাশি পেটাল অত্যন্ত দক্ষ সঙ্গীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই সেইসব ভিডিয়ো শেয়ার করেন। গিটারে বিভিন্ন গান বাজিয়ে থাকেন। যা সোশ্যাল মিডিয়ায় ভালোমতো জনপ্রিয়।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More