North 24 PGS Election Results Live: তৃণমূল ভয়ংকর ভরাডুবির পথে উত্তর ২৪ পরগনায়, পিছিয়ে ব্রাত্য-চন্দ্রিমা-অদিতি

North 24 Parganas election result live updates: উত্তর ২৪ পরগনায় ৩৩টি বিধানসভা আসন আছে। কতগুলি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস? বিজেপি, বাম, কংগ্রেস, আইএসএফের ঝুলিতে কতগুলি আসন যাবে? রইল ভোটগণনার লাইভ আপডেট।

Updated on: May 4, 2026, 13:12:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যের সবথেকে বেশি সংখ্যক বিধানসভা আসন-বিশিষ্ট জেলা- সেই জেলায় এবার ভোটে তৃণমূল কংগ্রেস জোরালো ধাক্কা খেতে পারে বলে মনে করছেন শাসক দলের অন্দরেরই লোকজন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর), সাংগঠনিক সমস্যা, প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার মতো বিষয়গুলিও তৃণমূলের জন্য বিপদ ডেকে আনতে পারে। তৃণমূলের একাংশের মতে, শহুরে এবং গ্রামাঞ্চলের সংমিশ্রণে তৈরি উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি ‘ক্ষয়ক্ষতি’ হবে। বিশেষত শহুরে এলাকায় চোরাস্রোত বইছে বলে আশঙ্কা করছে তৃণমূল। সত্যিই কি তাই হবে? সেটার সুযোগ নিতে পারবে বিজেপি, বাম, আইএসএফের মতো দল? উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভার ভোটগণনার লাইভ আপডেট দেখে নিন।

বঙ্গে বিজেপির ক্ষমতা দখলের পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে। (ছবি সৌজন্যে পিটিআই)
বঙ্গে বিজেপির ক্ষমতা দখলের পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে। (ছবি সৌজন্যে পিটিআই)

উত্তর ২৪ পরগনার বিধানসভা আসনের ভোটগণনার লাইভ আপডেট

— দুপুর ১ টা ১০ মিনিট: দমদম থেকে পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। দমদম উত্তর থেকে পিছিয়ে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজারহাট নিউ টাউনে পিছিয়ে আছেন অদিতি মুন্সি। ১,৫৮২ ভোটে এগিয়ে আছেন তরুণজ্যোতি তিওয়ারি।

— সকাল ১২ টা ১৮ মিনিট: মিনাখাঁয় আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল এগিয়ে আছেন। তিনি এগিয়ে আছেন ১,৪৭২ ভোটে।

— সকাল ১১ টা ৫৫ মিনিট: রাজারহাট-গোপালপুর কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি। ব্যারাকপুরে ১,৩০০ ভোটে এগিয়ে কৌস্তত বাগচী। ৩,০০০-র বেশি ভোটে এগিয়ে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ।

— সকাল ১১ টা ৩ মিনিট: নোয়াপাড়ায় এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য।

— সকাল ১১ টা ৩ মিনিট: উত্তর ২৪ পরগনা জেলায় ১২টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে আছে ১২টি আসনে।

— সকাল ১০ টা ৫৬ মিনিট: বিধাননগরে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু। প্রায় ১,৫০০ ভোটে পিছিয়ে আছেন।

— সকাল ১০ টা ৪৯ মিনিট: বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ এগিয়ে গিয়েছেন। পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

— সকাল ১০ টা ৪৬ মিনিট: হাবড়ায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তাঁর নাম জডিয়েছিল।

— সকাল ১০ টা ১৮ মিনিট: পানিহাটিতে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী তথা আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা।

— সকাল ৯ টা ৫৬ মিনিট: আপাতত ১১টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আটটি আসনে এগিয়ে আছে বিজেপি।

— সকাল ৯ টা ৩৫ মিনিট: ভাটপাড়ায় প্রায় ৩,২০০ ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী পবন সিং।

— সকাল ৯ টা ৫ মিনিট: বাগদায় এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

— সকাল ৯ টা ১ মিনিট: প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় ১২টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে আছে আটটি আসন।

— সকাল ৮ টা ৫১ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে মধ্যমগ্রামে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী রথীন ঘোষ।

— সকাল ৮ টা ৪৪ মিনিট: নোয়াপাড়ায় প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।

— সকাল ৮ টা ৩২ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে নৈহাটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী সনৎ দে।

— সকাল ৮ টা ৩২ মিনিট: একেবারে প্রাথমিক ট্রেন্ডে উত্তর ২৪ পরগনায় একটি আসনে এগিয়ে আছে বিজেপি। ভাটপাড়ায় পবনকুমার সিং এগিয়ে আছেন।

— সকাল ৮ টা ১৫ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল কংগ্রেস তিনটি আসনে এগিয়ে গেল।

— মধ্যমগ্রাম আসনও তৃণমূল কংগ্রেসের জন্য কঠিন হতে পারে। অভিযোগ উঠেছে, তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত এলাকার নীচুতলার কর্মীদের বাদ রেখে ‘বহিরাগতদের’ নিয়ে নির্বাচনে লড়েছেন। তার ফলে ওই আসন হাতছাড়া হতে পারে তৃণমূলের।

— তৃণমূল কংগ্রেসের অন্দরেরই একটা অংশের ধারণা, এবার দেগঙ্গা আসন হাতছাড়া হতে পারে। বাজিমাত করতে পারেন আইএসএফ প্রার্থী।

— সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হবে। কিন্তু তার অনেক আগেই ভোর ৫ টা থেকে কাউন্টিং সেন্টার ঘিরে কার্যত ‘দখলদারি’-র লড়াইয়ে নামে শাসক ও বিরোধী শিবির। এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কেউই। দলীয় নির্দেশে তৃণমূল, বিজেপি, বাম জোট থেকে আইএসএফ— সবপক্ষই তাদের কাউন্টিং এজেন্টদের ভোরের মধ্যে সেন্টারে পৌঁছে দেওয়ার প্রস্তুতি সেরে ফেলেছে। লক্ষ্য স্পষ্ট, কোনও ফাঁকই যেন না থাকে। ছ’টি বিধানসভা কেন্দ্রের গণনাকে ঘিরে তৎপরতা সবচেয়ে বেশি। বারাসত গভর্নমেন্ট কলেজে গণনা হবে বারাসত, হাবড়া, অশোকনগর ও দেগঙ্গা কেন্দ্রের। পাশে বারাসত গভর্নমেন্ট হাইস্কুলে গণনা হবে মধ্যমগ্রাম ও আমডাঙার।

আরও পড়ুন: Panihati Election Results 2026 Live: অভয়ার মা, প্রতিবাদী কলতান না অভিযুক্ত বিধায়কের ছেলে? শুরু হবে পানিহাটির ভোটগণনা

২০২১ সালে কোন আসনে কে জিতেছিলেন?

১) বাগদা: বিশ্বজিৎ দাস, বিজেপি

২) বনগাঁ উত্তর: অশোক কীর্তনীয়া, বিজেপি

৩) বনগাঁ দক্ষিণ: স্বপন মজুমদার, বিজেপি

৪) গাইঘাটা: সুব্রত ঠাকুর, বিজেপি

৫) স্বরূপনগর: বীণা মণ্ডল, তৃণমূল কংগ্রেস

৬) বাদুড়িয়া: আবদুর রহিম কাজী, তৃণমূল কংগ্রেস

৭) হাবড়া: জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল কংগ্রেস

৮) অশোকনগর নারায়ণ গোস্বামী, তৃণমূল কংগ্রেস

৯) আমডাঙা: রফিকুর রহমান, তৃণমূল কংগ্রেস

১০) বীজপুর: সুবোধ অধিকারী, তৃণমূল কংগ্রেস

১১) নৈহাটি: পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেস

১২) ভাটপাড়া: পবন সিং, বিজেপি

১৩) জগদ্দল: সোমনাথ শ্যাম, তৃণমূল কংগ্রেস

১৪) নোয়াপাড়া: মঞ্জু বসু. তৃণমূল কংগ্রেস

১৫) ব্যারাকপুর: রাজ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস

১৬) খড়দা: কাজল সিনহা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস

১৭) দমদম উত্তর: চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস

১৮) পানিহাটি: নির্মল ঘোষ, তৃণমূল কংগ্রেস

১৯) কামারহাটি: মদন মিত্র, তৃণমূল কংগ্রেস

২০) বরানগর: তাপস রায়, তৃণমূল কংগ্রেস

২১) দমদম: ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেস

২২) রাজারহাট নিউ টাউন: তাপস চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস

২৩) বিধাননগর: সুজিত বসু, তৃণমূল কংগ্রেস

২৪) রাজারহাট গোপালপুর: অদিতি মুন্সি, তৃণমূল কংগ্রেস

২৫) মধ্যমগ্রাম: রথীন ঘোষ, তৃণমূল কংগ্রেস

২৬) বারাসত: চিরঞ্জিত চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস

২৭) দেগঙ্গা: রহিমা মণ্ডল, তৃণমূল কংগ্রেস

২৮) হাড়োয়া: হাজী নুরুল ইসলাম, তৃণমূল কংগ্রেস

২৯) মিনাখাঁ: ঊষারানি মণ্ডল, তৃণমূল কংগ্রেস

৩০) সন্দেশখালি: সুকুমার মাহাতো, তৃণমূল কংগ্রেস

৩১) বসিরহাট দক্ষিণ: সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস

৩২) বসিরহাট উত্তর: রফিকুল ইসলাম মণ্ডল, তৃণমূল কংগ্রেস

৩৩) হিঙ্গলগঞ্জ: দেবেশ মণ্ডল, তৃণমূল কংগ্রেস

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More