...
...
Next Story

North Bengal Vote Result Final: বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ গেরুয়াময়, প্রায় নিশ্চিহ্ন তৃণমূল

North Bengal Vote Result Live: উত্তরবঙ্গের মোট ৫৪টি আসনে কি গতবারের ফলাফলকে ছাপিয়ে যেতে পারল বিজেপি? নাকি এবার তৃণমূলের জোড়াফুল ফুটল আরও বেশি আসনে?

Published on: May 4, 2026, 06:48:06 IST
Advertisement

North Bengal Vote Result Live: বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরবঙ্গে ভোটগ্রহণ হয়েছিল প্রথম দফায়। উত্তরবঙ্গের মোট ৫৪টি আসনে কি গতবারের ফলাফলকে ছাপিয়ে যেতে পারল বিজেপি? নাকি এবার তৃণমূলের জোড়াফুল ফুটল আরও বেশি আসনে? উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রথম দফায় কোচবিহার জেলায়, ৯৬.২ শতাংশ। এছাড়া আলিপুরদুয়ারে ৯৩.২০ শতাংশ, জলপাইগুড়িতে ৯৪.৭৬ শতাংশ, কালিম্পংয়ে ৮৩.০৪ শতাংশ, দার্জিলিং জেলায় ৮৮.৯৮ শতাংশ, উত্তর দিনাজপুরে ৯৪.১৬ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৯৫.৪৪ শতাংশ, মালদায় ৯৪.৭৯ ভোট পড়েছিল। এই উচ্চ হারের ভোটের ফলাফল কার পক্ষে যেতে চলেছে?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে জেলাভিত্তিক লাইভ ফলাফল:

বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরবঙ্গে ভোটগ্রহণ হয়েছিল প্রথম দফায়। উত্তরের জেলাগুলিতে কোথায় কোন আসনে কে জিতল? (@CEOWestBengal)
বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরবঙ্গে ভোটগ্রহণ হয়েছিল প্রথম দফায়। উত্তরের জেলাগুলিতে কোথায় কোন আসনে কে জিতল? (@CEOWestBengal)

  • প্রথম দফায় কোচবিহারের ৯টি আসনে ভোটগ্রহণ হয়। আসনগুলি হল- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ। কোচবিহার জেলার ৯টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২টি আসন পেয়েছিল ২০২১ সালের নির্বাচনে এবং বিজেপি জয়ী হয়েছিল ৭টি আসনে। আর ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলায় ৫টি আসনে (মেখলিগঞ্জ, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা) এগিয়ে ছিল তৃণমূল। বিজেপি এগিয়ে ছিল ৪টি আসনে (মাথাভাঙা, কোচবিহার উত্তর, নাটাবাড়ি, তুফানগঞ্জ)।

২০২৬ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলার লাইভ ফলাফল:

কোচবিহারের ৯টি আসনেই জয়ী বিজেপি।

মাথাভাঙায় বিজেপির নিশীথ প্রামাণিক জিতেছেন।

দিনহাটায় বিদায়ী মন্ত্রী উদয়ন গুহ হেরেছেন।

  • আলিপুরদুয়ারে ৫টি আসনে ভোট হয় প্রথম দফায়। আসনগুলি হল- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট। আলিপুরদুয়ারের ৫টি আসনের সবকটিতেই বিজেপি জয়লাভ করেছিল ২০২১ সালে। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলার ৫টি আসনেই এগিয়ে ছিল বিজেপি।

২০২৬ সালের বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলার লাইভ ফলাফল:

  • জলপাইগুড়ির সাতটি আসনেই ভোটগ্রহণ হয় ২৩ এপ্রিল। আসনগুলি হল- ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা। জলপাইগুড়িতে ৭টি আসনের মধ্যে তৃণমূল ৩টি এবং বিজেপি ৪টি আসন পেয়েছিল ২০২১ সালে। ২০২৪ সালের নিরিখেও এই জেলায় তিনটি আসনে (রাজগঞ্জ, মাল, নাগরাকাটা) এগিয়ে ছিল তৃণমূল, ৪টিতে (পগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি) এগিয়ে ছিল বিজেপি।

২০২৬ সালের বিধানসভা ভোটে জলপাইগুড়ি জেলার লাইভ ফলাফল:

সব আসে জয়ী বিজেপি।

  • দার্জিলিং এবং কালিম্পং জেলা মিলিয়ে ছ'টি আসনে ভোটগ্রহণ হয় প্রথম দফায়। এই দুই জেলার ছটি আসনগুলি হল- কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া। দার্জিলিং জেলার ৫টি আসনের সবকটিতেই জয়ী হয়েছিল বিজেপি। আর কালিম্পংয়ে তৃণমূলের জোটসঙ্গীর জয় হয়েছিল। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই দুই জেলার সবকটি বিধানসভা আসনেই এগিয়ে ছিল বিজেপি।

২০২৬ সালের বিধানসভা ভোটে দার্জিলিং এবং কালিম্পং জেলার লাইভ ফলাফল:

দার্জিলিং জেলার ৫টি আসনেই জয়ী বিজেপি। কালিম্পঙেও বিজেপি জিতেছে।

  • উত্তর দিনাজপুর জেলায় ৯টি আসনেও ভোট হয় প্রথম দফায়। সেই আসনগুলি হল - চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার। উত্তর দিনাজপুরে ৯টি আসনের মধ্যে তৃণমূল ৭টি এবং বিজেপি ২টি আসন পেয়েছিল ২০২১ সালে। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলার ৪টি করে আসনে এগিয়ে ছিল বিজেপি (করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ) এবং তৃণমূল (চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, ইটাহার) আর একটি আসনে এগিয়ে ছিল কংগ্রেস (চাকুলিয়া)।

২০২৬ সালের বিধানসভা ভোটে উত্তর দিনাজপুর জেলার লাইভ ফলাফল:

৭ আসনে এগিয়ে তৃণমূল, ২ আসনে এগিয়ে বিজেপি।

রায়গঞ্জে তৃণমূলের স্বপ্না বর্মণ হারলেন।

  • প্রথম দফায় দক্ষিণ দিনাজপুরে ৬টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই আসনগুলি হল - কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর। দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনে রমধঅযে তৃণমূল ও বিজেপি ৩টি করে পেয়েছিল গত বিধানসভা নির্বাচনে। ২০২৪ সালের লোকসভা ভোটেও এই জেলার ৬টি আসনের মধ্যে ৩টি (বালুরঘাট, তপন, গঙ্গারামপুর) ছিল বিজেপির ঝুলিতে, ৩টি (কুশমণ্ডি, কুমারগঞ্জ, হরিরামপুর)তৃণমূলের ঝুলিতে।

২০২৬ সালের বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুর জেলার লাইভ ফলাফল:

প্রাথমিক ট্রেন্ডে দক্ষিণ দিনাজপুর জেলায় ৪টি আসনে জয়ী বিজেপি, ২টিতে জিতল তৃণমূল কংগ্রেস।

  • মালদা জেলার ১২টা আসনে ভোট হয় প্রথম দফায়। সেই আসনগুলি হল - হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর। মালদা জেলার ১২টি আসনের মধ্যে বিজেপি আগেরবার জিতেছিল মাত্র ৪টিতে, আর তৃণমূল পেয়েছিল ৮টি আসন। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে এই জেলার ৬টি আসনে (হবিবপুর, গাজোল, মানিকচক, মালদা, ইংরেজবাজার, বৈষ্ণবনগর) এগিয়ে ছিল বিজেপি, ৫টিতে (চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মোথাবাড়ি, সুজাপুর) এগিয়ে ছিল কংগ্রেস।

২০২৬ সালের বিধানসভা ভোটে মালদা জেলার লাইভ ফলাফল:

মালদার ৬টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। বাকি ৬টি বিজেপির ঝুলিতে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe