ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক অস্থিরতার আবহে এবার বড় ধাক্কা উত্তর দমদম পুরসভায়। চেয়ারম্যান বিধান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান লোপামুদ্রা দত্ত চৌধুরী-সহ মোট ২০ জন কাউন্সিলরের একযোগে পদত্যাগে কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে পুরবোর্ডের ভবিষ্যৎ। সোমবার পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দেন তাঁরা। এরপর থেকেই পুরসভায় প্রশাসক বসানো হতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। উত্তর দমদম পুরসভায় মোট ৩৪ জন কাউন্সিলর রয়েছেন। ফলে একসঙ্গে ২০ জনের পদত্যাগ প্রশাসনিক ও রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পুরসভা সূত্রে দাবি, পালাবদলের পর থেকেই বিভিন্ন প্রশাসনিক সমস্যা, অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত জটিলতা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই কয়েকদিন আগে চেয়ারম্যান বিধান বিশ্বাসের অর্জুন সিং-এর সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। পদত্যাগের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধান বিশ্বাস বলেন, উত্তর দমদমের বাসিন্দাদের আরও উন্নত পরিষেবা দেওয়া এবং কর্মীদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, পুরসভার নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন স্তরে আবেদন জানানো হলেও কার্যকর কোনও সমাধান মেলেনি।
তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তাঁর পরবর্তী মন্তব্য। স্থানীয় বিজেপি বিধায়ক সৌরভ শিকদার-এর ভূয়সী প্রশংসা করে বিধান বিশ্বাস দাবি করেন, তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে নিজেকে সনাতনী ধর্মাবলম্বী বলে উল্লেখ করে বাংলার সনাতনী সমাজের শান্তি ও কল্যাণ কামনা করেন। ডবল ইঞ্জিন সরকারের উপর আস্থা প্রকাশ করে উন্নয়নের আশাও ব্যক্ত করেন তিনি।
এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কারণ, ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পুরসভায় ইতিমধ্যেই ভাঙনের ঘটনা সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে উত্তর দমদম পুরসভার এই পদত্যাগকে শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে না দেখে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন পর্যবেক্ষকদের একাংশ। অন্যদিকে, বিজেপি বিধায়ক সৌরভ শিকদার দাবি করেছেন, এই পদত্যাগের নেপথ্যে কোনও রাজনৈতিক চাপ নেই। তাঁর বক্তব্য, কাউন্সিলররা সম্পূর্ণ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং এখন আইন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। একসঙ্গে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ২০ কাউন্সিলরের পদত্যাগে উত্তর দমদম পুরসভার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো কী হবে, তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
{{/usCountry}}এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কারণ, ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পুরসভায় ইতিমধ্যেই ভাঙনের ঘটনা সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে উত্তর দমদম পুরসভার এই পদত্যাগকে শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে না দেখে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন পর্যবেক্ষকদের একাংশ। অন্যদিকে, বিজেপি বিধায়ক সৌরভ শিকদার দাবি করেছেন, এই পদত্যাগের নেপথ্যে কোনও রাজনৈতিক চাপ নেই। তাঁর বক্তব্য, কাউন্সিলররা সম্পূর্ণ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং এখন আইন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। একসঙ্গে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ২০ কাউন্সিলরের পদত্যাগে উত্তর দমদম পুরসভার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো কী হবে, তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
{{/usCountry}}