Howrah News in Bengali: বছরের শুরুর সপ্তাহে ২ ও ৩ জানুয়ারি হাওড়ার বেশ কিছু এলাকায় পানীয় জল পরিষেবা বন্ধ! কী কারণ?

বছরের শুরুর সপ্তাহেই হাওড়া জেলায় একাধিক জায়গায় পানীয় জলের সরবরাহ বন্ধ থাকতে চলেছে বলে খবর। আজ ২ জানুয়ারি ও আগামিকাল ৩ জানুয়ারি দুই দিন বন্ধ থাকতে চলেছে এই জল সরবরাহ।

Published on: Jan 2, 2026, 06:46:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুরু হয়েছে নতুন বছর। চারিদিকেই পিকনিক কিম্বা উৎসবের আমেজে মেতেছেন মানুষ। বর্ষবরণের এই সময়ে এবার বছর শুরুর সপ্তাহেই দুই দিন হাওড়ার বেশ কিছু এলাকায় বন্ধ থাকতে চলেছে পানীয় জল সরবরাহ। জানা গিয়েছে ওয়াটার প্ল্যান্টে কাজের জন্য হাওড়ার বেশ কিছু জায়গায় বন্ধ থাকতে চলেছে জল সরবরাহ।

২ ও ৩ জানুয়ারি হাওড়ার বহু জায়গায় পৌঁছবে না পানীয় জল
২ ও ৩ জানুয়ারি হাওড়ার বহু জায়গায় পৌঁছবে না পানীয় জল

বছরের শুরুর সপ্তাহেই হাওড়া জেলায় একাধিক জায়গায় পানীয় জলের সরবরাহ বন্ধ থাকতে চলেছে বলে খবর। আজ ২ জানুয়ারি ও আগামিকাল ৩ জানুয়ারি দুই দিন বন্ধ থাকতে চলেছে এই জল সরবরাহ। হাওড়া পুরসভা এক বিবৃতিতে জানিয়েছে পদ্মপুকুর প্ল্যান্টের ভিতরে কিছু অংশ বিকল হয়ে যাওয়ায় কেএমডিএ-র ‘ফাস্ট অ্যাক্টিং ওয়াটার সাপ্লাই ইউনিট’ শুরু করবে মেরামতির কাজ। মেরামতির পাশাপাশি সংস্কারের কাজও হবে। ফলত হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষের এই দুটো দিন পানীয় জলের সরবরাহের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। পানীয় জলের সরবরাহ এই দুই দিন কিছুটা ব্যাহত হতে চলেছে বলে খবর। হাওড়া পুরসভার অন্তর্গত ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে, ৪৫-৫০ নম্বর ওয়ার্ডের কিছু অংশে এই পানীয় জলের সরবরাহ সংক্রান্ত সমস্যা আজ শুক্রবার ২ জানুয়ারি ও আগামিকাল ৩ জানুয়ারি শনিবার হতে চলেছে। বছরের শুরুর সময়, যখন উৎসবের আমেজ চারিদিকে, তখনই পানীয় জলের সরবরাহ ব্যাহত হওয়ার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা প্রভাব ফেলতে পারে।

( Jaishankar in Dhaka:তারেকের হাতে কোন চিঠি পৌঁছে দিলেন জয়শংকর? EAMর মুখোমুখি হলেন পাক স্পিকার, এরপর..)

( পাকিস্তানে ‘আগামী ৫০ বছরে’ ভারতের হানার সম্ভাবনা নাকি কম! আশা LeTর, লাহোরের জঙ্গি-সভা ঘিরে শরিফদের মিথ্যার বেলুন ফুটো)

( Tarique Rehman Wealth: বাংলাদেশের ভোটের হাইভোল্টেজ প্রার্থী তারেক রহমানের সম্পত্তিতে রয়েছে কী কী? হলফনামা যা বলছে)

( Drone in Poonch:পর্যটকে ভরা ভূস্বর্গ, তারই মাঝে জম্মু ওকাশ্মীরের পুঞ্চে পাকিস্তানি ড্রোন! তুঙ্গে সার্চ অপারেশন, কী ঘটছে?)

( দিল্লি-ঢাকা ‘সম্পর্ক পোক্ত করতে খালেদা জিয়ার অবদান..’, মোদীর পর শোকবার্তা রাজনাথের, পৌঁছলেন বাংলাদেশ হাইকমিশনে)

হাওড়া পুরসভার তরফে জারি করা বিজ্ঞপ্তি থেকে উঠে আসছে এই দুটো দিন এলাকায় পানীয় জল পরিষেবায় কিছুটা প্রভাব পড়তে চলেছে এই মেরামতি ও সংস্কারের কাজের জন্য। পুরসভার এক আধিকারিকের তরফে জানানো হয়েছে প্রভাবিত এলাকাগুলিতে পানীয় জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হবে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More