কিছুদিন আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর উত্তাল হয়েছিল মালদার মোথাবাড়ি এলাকা। ওই সময়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক ২ বিডিও অফিসে কাজ করেছিলেন ভোটার তালিকা সংক্রান্ত কাজে নিযুক্ত ৭জন বিচারক, তাঁদের মধ্যে ৩জন মহিলাও ছিলেন। সেই ঘটনা ঘিরে এদিন ভার্চুয়াল শুনানি হয় সুপ্রিম কোর্টে। মালদার মোথাবাড়ি কাণ্ডে এদিন কমিশন নিযুক্ত বাংলার মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়াল তীব্র ‘ভর্ৎসনা’ সুপ্রিম কোর্ট।

এদিনের শুনানিতে বাংলার তাবড় এক অফিসারকে সুপ্রিম কোর্ট ভর্ৎসনার সুরে বলে, ‘আপনার প্রশাসনের চরম ব্যর্থতা’। এরপর সেই অফিসার কোর্টকে জানান যে, ঘটনার সময় তিনি বিমানে ছিলেন, তাই ফোন তুলতে পারেননি। তখনই আদালত বলেছে, তিনি নম্বরটি দিয়ে থাকলে, ঘটনা সম্পর্কে তিনি সন্ধ্যাযতেই একটি ফোন পেতেন। যখন ওই কর্মকর্তা ক্ষমা চান এরপর এবং তাঁর আইনজীবী ব্যাখ্যা দিতে শুরু করেন, তখন বিরক্ত বিচারপতি বললেন, ‘ওঁদের পক্ষ নেবেন না’।
এদিকে, সোমবার সুপ্রিম কোর্টের মোথাবাড়ি কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিপোর্ট জমার আগে দিল্লির সদর দপ্তরে একপ্রস্থ বিশেষ বৈঠকও করেন এনআইএ আধিকারিকরা। এদিকে, এনআইএর তদন্তের প্রাথমিক রিপোর্ট গোটাটাই পড়েছে কোর্ট। তারপরই কোর্ট জানায়, স্থানীয় পুলিশের থেকে গোটা ঘটনার তদন্তভার তুলে দিতে হবে এনআইএকে।
উল্লেখ্য, সেই রাতে মালদার মোথাবাড়িতে ঘেরাওর ঘটনায় ২৪ জন গ্রেফতার হয়েছে এখনও পর্যন্ত। এর মধ্যে মোফাক্কেরুল ইসলাম আর শাহজাহান আলি মূল চক্রী হিসাবে চিহ্নিত হয়েছে। আদালতের নির্দেশ, ধৃতদের এনআইএর-র হাতে তুলে দিতে হবে। তুলে দিতে হবে সমস্ত নথিও।
এদিকে, এসআইআর নিয়েও এদিন হাইভোল্টেজ শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ওই মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল বিকেল ৩টেয়। সুপ্রিম কোর্ট এদিন বড় রায়ে জানিয়ে দেয়, কমিশন আজ রাতেই পুরো তালিকা প্রকাশ করতে পারবে।
{{/usCountry}}এদিকে, এসআইআর নিয়েও এদিন হাইভোল্টেজ শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ওই মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল বিকেল ৩টেয়। সুপ্রিম কোর্ট এদিন বড় রায়ে জানিয়ে দেয়, কমিশন আজ রাতেই পুরো তালিকা প্রকাশ করতে পারবে।
{{/usCountry}}