...
...
Next Story

Messi Event in Kolkata Update: মেসি ইভেন্ট নিয়ে কী বলছে AIFF! ‘এত কিসের হ্যাংলামি?’ ক্ষুব্ধ কুণাল, শমীক বললেন…

কী বললেন কুণাল ঘোষ? সরব শমীক ভট্টাচার্য।

Published on: Dec 13, 2025, 18:14:55 IST
By
Prefer HTon Google
Advertisement

কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন লিওনেল মেসির ইভেন্ট ঘিরে বিশৃঙ্খলা, তাণ্ডবের ছবি দেখা যায়। কার্যত ক্রীড়াপ্রেমী বিশ্বের কাছে এই ঘটনা যে সুখকর বার্তা দেয়নি, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, যুবভারতীতে এদিন ভিভিআইপি, নিরাপত্তারক্ষীদের পরিবেষ্টিত হয়েছিলেন মেসি। তিনি মাঠ ছাড়তেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। অন্যদিকে, বহু দর্শকদের দাবি চড়া দামে টিকিট তাঁরা ভালো করে তাঁদের স্বপ্নের ফুটবল সুপারাস্টারকে দেখতেই পাননি। এদিকে, ঘটনা নিয়ে মুখ খুলেছে এআইএফএফ। অন্যদিকে, মেসি ইভেন্ট নিয়ে বিজেপির শমীক ভট্টাচার্য থেকে তৃণমূলের কুণাল ঘোষরাও মুখ খুলেছেন।

মেসি ইভেন্ট নিয়ে মুখ খুলল AIFF, ‘এত কিসের হ্যাংলামি?’ ক্ষুব্ধ কুণাল, শমীক বললেন…(ANI Photo) (Debajyoti Chakraborty)
মেসি ইভেন্ট নিয়ে মুখ খুলল AIFF, ‘এত কিসের হ্যাংলামি?’ ক্ষুব্ধ কুণাল, শমীক বললেন…(ANI Photo) (Debajyoti Chakraborty)

এআইএফএফ কী বলেছে?

৪ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ছিল এদিন মেসি ইভেন্টের টিকিটের খরচ। আর তা কেটে যুবভারতীতে গিয়েও বহু দর্শক দেখতি পাননিন ফুটবলের এই স্বপ্নের নায়ককে। এদিন মেসিকে ঘিরে যুবভারতী কাণ্ডে এআইএফএফ তাদের বক্তব্যে জানিয়েছে,'বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গভীরভাবে উদ্বিগ্ন, যেখানে হাজার হাজার ভক্ত বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পাউকে দেখার জন্য জড়ো হয়েছিল।' একইসঙ্গে তারা বলেছে,'এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান ছিল যা একটি জনসংযোগ সংস্থা দ্বারা আয়োজিত হয়েছিল। AIFF কোনওভাবেই এই অনুষ্ঠানের আয়োজন, পরিকল্পনা বা সম্পাদনের সাথে জড়িত ছিল না।' ফেডারেশন বলছে,' তাছাড়া, অনুষ্ঠানের বিস্তারিত তথ্য AIFF-কে জানানো হয়নি এবং ফেডারেশনের কাছ থেকে কোনও ছাড়পত্র চাওয়া হয়নি। আমরা সকল অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পূর্ণ সহযোগিতা করার এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি।সংশ্লিষ্ট সকল ব্যক্তির নিরাপত্তা এবং সুরক্ষা সর্বোপরি কর্তৃত্ব হিসেবে থাকা উচিত।'

ক্ষুব্ধ কুণাল ঘোষ

এদিকে, মেসির ইভেন্ড কাণ্ড নিয়ে কুণাল ঘোষ বলেন,'মেসিকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গণে যা হল তা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক, অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য, এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার ওপর হল!' কুণালের প্রশ্ন, ‘যাঁরা এত দামি টিকিট কেটে এসেছেন, তাঁরা দুই চোখ ভরে দেখতেন (মেসিকে) , সেটা করা গেল না? এত কিসের হ্যাংলামি? কয়েকজনের যা আদিখ্যেতা দেখছি.. এটা কিসের.. মেসি দেখা নাকি নিজেকে জাহির করা?' তিনি আয়োজকদের উদ্দেশেও ক্ষোভ জাহির করেন। কুণাল ঘোষ বলেন,' কোনও পরিকল্পনা থাকবে না? মাননীয়া মুখ্যমন্ত্রী আসার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে?' কুণালের প্রশ্ন, ‘এই হ্যাংলাগুলো কারা? আয়োজকটা কে?' প্রসঙ্গত, আজ ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। শতদ্রুর রিষড়ার বাড়ির সামনে নিরাপত্তায় বসেছে পুলিশ পিকেট।

শমীক ভট্টাচার্য ক্ষুব্ধ:-

এদিকে, বিজেপির তরফে শমীক ভট্টাচার্য বলেন,' বাঙালির প্রিয় খেলা ফুটবল… আজ ভারতবর্ষের সমস্ত চ্যানেলে দেখানো হচ্ছে যে মেসিকে নিয়ে কলকাতায় কী হয়েছে।' শমীক বলেন,'পুরো ওই ব্যবস্থা দেখে শুধুমাত্র উদ্যোক্তাদের কথা বলে, এআইএফএফ-র নামে মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেস পার পাবে না! মন্ত্রীদের যাঁরা সঙ্গে ছিলেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে… কলকাতা পুলিশ অরূপ বিশ্বাসের গায়ে হত দেবে? কলকাতা পুলিশ সুজিত বোসকে ধরবে?' তিনি বলেন,'যা আজ লুট হয়েছে, যত টাকা ক্ষতি হয়েছে, যত মানুষ আহত হয়েছেন তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe