...
...
Next Story

ঘটনার রাত থেকে শেষ পর্যন্ত ‘পুনরায় খতিয়ে দেখুন’,RG Karকেসে CBI কে কড়া বার্তা HCর

নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহ রায় এদিন আদালতে জানান, ‘শেষ দু’বছরে সিবিআই কী তদন্ত করেছে তার স্পষ্ট রূপরেখা নেই। মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। ভিডিও রেকর্ডিং আমরা দিয়েছি। শেষ রাতে ১৬ জন ছিল।’

Published on: Aug 6, 2026, 19:31:06 IST
Advertisement

আরজি কর তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে ফের সিবিআই। এদিন মামলা চলাকালীন সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, গত ৭ জুলাই সিট তদন্তভার গ্রহণ করেছে, তিনি কিছুটা সময় চেয়ে নেন। সেকথা শুনেই বিরক্ত হয় হাইকোর্ট। এরপরই সিবিআইকে কড়া বার্তা দেয় কলকাতা হাইকোর্ট।

ঘটনার রাত থেকে শেষ পর্যন্ত ‘পুনরায় খতিয়ে দেখুন’,RG Karকেসে CBI কে কড়া বার্তা HCর
ঘটনার রাত থেকে শেষ পর্যন্ত ‘পুনরায় খতিয়ে দেখুন’,RG Karকেসে CBI কে কড়া বার্তা HCর

এদিনের শুনানির সময় কলকাতা হাইকোর্ট বলে, ‘আপনাদের রিপোর্ট থেকেই তথ্যপ্রমাণ নষ্ট, দেহ টেনে আনার উল্লেখ রয়েছে। এর আগে আমরা আপনাদের নির্দেশ দিয়েছিলাম সেটা আপনারা নাকি বুঝতেই পারেননি। এই তো অবস্থা!’ এরই সঙ্গে কোর্ট সাফ জানায়, ঘটনার দিন রাত থেকে শেষ পর্যন্ত কী কী ঘটেছে, তা ‘ পুনরায় খতিয়ে দেখুন। কিন্তু সেটা করা হচ্ছে না। এর আগে যে তদন্ত হয়েছে, তা ভুলে যান। সেই তদন্তকে পাশে সরিয়ে রেখে নতুন ভাবে বিষয়টি দেখুন। আগের তদন্ত থেকে প্রভাবিত হয়ে নতুন তদন্ত করবেন না।’ এদিকে, আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহ রায় এদিন আদালতে জানান, ‘শেষ দু’বছরে সিবিআই কী তদন্ত করেছে তার স্পষ্ট রূপরেখা নেই। মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। ভিডিও রেকর্ডিং আমরা দিয়েছি। শেষ রাতে ১৬ জন ছিল।’ তাঁরা দাবি করেন, ‘সিবিআই আমাদের অতিরিক্ত হলফনামা অনুযায়ী গেলে তদন্তে আরও কিছু উঠে আসত।’ পাল্টা সিবিআইয়ের তরফে আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন,‘ জুনিয়র চিকিৎসক সৌমিত্র রায় তাঁর সঙ্গে শেষবার ডিনার করেছেন নির্যাতিতা। তাঁর বয়ান এখনও নেওয়া হয়নি। আমরা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখছি। আমাদের আধিকারিকদের কিছু ভুল হলে নিশ্চয় খতিয়ে দেখবেন।’ নির্যাতিতার বাবা মায়ের তরফের আইনজীবী বলেন, ‘ কেন ওই চিকিৎসককে জেরা করা হল না? কেন তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না?’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks