...
...
Next Story

Local Trains Update: রবিবার হাওড়া-বর্ধমান লাইনে একাধিক লোকাল বাতিল! রইল তালিকা

রবিবার হাওড়া-বর্ধমান লাইনের মোট ৬ লোকাল বাতিল।

Published on: Jul 11, 2026, 23:11:32 IST
Advertisement

হাওড়া ডিভিশনে অতিরিক্ত করিডর ব্লকের কাজ রয়েছে। তার জেরে ১২ জুলাই, অর্থাৎ রবিবার, হাওড়া-বর্ধমান লাইনে একাধিক ইএমইউ ট্রেন বাতিল রয়েছে। একথা শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় পূর্ব রেল।

রবিবার হাওড়া-বর্ধমান লাইনে একাধিক লোকাল বাতিল! রইল তালিকা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
রবিবার হাওড়া-বর্ধমান লাইনে একাধিক লোকাল বাতিল! রইল তালিকা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১২ জুলাই, ২০২৬ হাওড়া ডিভিশনে অতিরিক্ত করিডর ব্লক নেওয়া হবে। এর জেরে হাওড়া-বর্ধমান মেইন শাখায় যেমন কিছু ট্রেন বাতিল রয়েছে, তেমনই কর্ড লাইনেও বাতিল রয়েছে কিছু ট্রেন। প্রসঙ্গত, বর্ধমান থেকে ভোট ৪ টে ৫৬ মিনিটে ছাড়ে বর্ধমান-হাওড়া ৩৬৮১৬ লোকাল, তা আগামিকাল রবিবার বাতিল রয়েছে। কর্ড লাইনে ভোর ৫টা ৪০ মিনিটে ছাড়ে বর্ধমান-হাওড়া ৩৬৮১৮ লোকাল, তা রয়েছে ১২ জুলাই বাতিল। এছাড়াও বাতিল রয়েছে, ভোর ৬টা ৪৮ মিনিটে রওনা হওয়া বর্ধমান-হাওড়া ৩৬৮২২ কর্ড লোকাল। এছাড়াও ভোর ৪ টেয় হাওড়া থেকে ছাড়ে হাওড়া-বর্ধমান ৩৬৮১১ লোকাল। তা বাতিল রয়েছে। হাওড়া থেকে ভোর ৪টা ১৫ মিনিটে ছাড়ে হাওড়া-বর্ধমান ৩৭৮১১ লোকাল, এটিও রবিবার, ১২ জুলাই বাতিল রয়েছে। ভোর ৫টা ২৭ মিনিটে হাওড়া থেকে রওনা হওয়া হাওড়া-বর্ধমান ৩৭৮১৫ লোকালও রয়েছে বাতিল।

রবিবার যদি, হাওড়া-বর্ধমান লাইনে কোথাও বেড়ানোর পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই এই সূচিতে চোখ রাখতে হবে। উল্লেখ্য, রেলের কাজের জেরে এই ৬ ট্রেন বাতিল রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, ভারতীয় রেলে ডিজিটাল টিকিট নিয়ে এসেছে নয়া নিয়ম। ভারতীয় রেল ডিজিটাল টিকিটের অপব্যবহার রুখতে নিয়ম আরও স্পষ্ট করেছে। রেলের নতুন নির্দেশিকা বলছে, মোবাইল টিকিটে যাঁরা ভ্রমণ করবেন, তাঁদের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপে থাকা আসল ডিজিটাল টিকিটই দেখালে তা বৈধ বলে মনে করা হবে। সেক্ষেত্রে টিকিটের স্ক্রিনশট, ছবি, পিডিএফ বা হোয়াটসঅ্যাপে-এ পাঠানো কপি কোনওভাবেই বৈধ হবে না।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks