Pakistan threat to attack Kolkata: কলকাতায় হামলা চালাব ভবিষ্যতে! হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর
কলকাতায় হামলা চালাব ভবিষ্যতে! হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। যিনি সম্ভবত অপারেশন সিঁদুরের কথা ভুলে গিয়েছেন।
কলকাতায় হামলা চালানোর হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সিয়ালকোটে (লাহোরের ১৩০ কিলোমিটার দূরে) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 'ভারত যদি এবারও কোনও মিথ্যা অজুহাতে অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ, আমরা ব্যাপারটা কলকাতায় টেনে নিয়ে যাব।' যে আসিফ অপারেশন সিঁদুরের পুরো দুনিয়ার সামনে ভুলভাল কথা বলে হাসির পাত্রে পরিণত হয়েছিলেন। একটি সংবাদমাধ্যমে তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তান যে দাবি ভারতের যুদ্ধবিমান নামিয়েছে, তার কী প্রমাণ আছে। তার জবাবে আসিফ বলেছিলেন, ‘এটা তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।’
রাজনাথ কড়া বার্তা দেন পাকিস্তানকে
আর সেই হাসির পাত্রে পরিণত হওয়া আসিফ কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া বার্তার পরে। পাকিস্তানের নাম না করেই রাজনাথ বলেছিলেন যে ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতিবেশী যে কোনও উল্টোপাল্টা কাজ করতে পারে। যদি তারা তা করে, তবে ভারতের পদক্ষেপ হবে নজিরবিহীন ও চূড়ান্ত।’
আরও পড়ুন: Pakistan Gay Population: পাকিস্তানের ৮০% মানুষই Gay, বাকি ২০% বাইসেক্সুয়াল, বড় দাবি হিনা বালোচের
অপারেশন সিঁদুর এখনও চলছে, স্পষ্ট করে দেন রাজনাথ
সেইসঙ্গে তিনি বলেন, ভারত বরাবরই প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু সেই ইচ্ছাকে যেন ভারতের দুর্বলতা বলে ভুল করা না হয়। সীমান্তে স্থিতিশীলতা নষ্ট করার যে কোনও অপপ্রয়াস রুখে দিতে ভারতীয় সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক অস্ত্রে সজ্জিত বলেও সতর্ক করে দেন রাজনাথ। পাশাপাশি তিনি জানান, অপারেশন সিঁদুর এখনও চলছে।
এমনিতে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্তরে নজর কাড়তেই এই ধরণের ভিত্তিহীন মন্তব্য করা হচ্ছে। কলকাতা ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হওয়ায় এই শহরকে নিয়ে মন্তব্য করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্রটি। তবে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভারতের আকাশসীমা এবং সীমান্ত যে কোনও ধরণের হামলা রুখতে সম্পূর্ণ প্রস্তুত।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











