...
...
Next Story

Paresh Adhikari: বিতর্ক সত্ত্বেও হয়েছেন প্রার্থী, এহেন পরেশ টিকিট পেতেই মেখলিগঞ্জে নিয়মকে বুড়ো আঙুল তৃণমূলের

অভিযোগ, পরেশের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতেই মেখলিগঞ্জে তৃণমূলের বাইকবাহিনী ব়্যালি করে। যা নির্বাচনী আদর্শ আচরণবিধির পরিপন্থী। এই পরিস্থিতিতে পুলিশের দিকেও আঙুল তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশ তৃণমূলকে যা ইচ্ছে তাই করতে দিচ্ছে।

Published on: Mar 18, 2026, 08:12:54 IST
Advertisement

নিয়োগ দুর্নীতি বিতর্কে নাম জড়িয়েছিল তাঁর। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে তাঁর মেয়ের। এহেন পরেশ অধিকারীকে এবারও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তবে প্রার্থী হয়েও নয়া বিতর্কে জড়ালেন পরেশবাবু। নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠল পরেশ অনুগামীদের বিরুদ্ধে। এদিকে পুলিশের দিকেও আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ, পরেশের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতেই মেখলিগঞ্জে তৃণমূলের বাইকবাহিনী ব়্যালি করে। যা নির্বাচনী আদর্শ আচরণবিধির পরিপন্থী। এই পরিস্থিতিতে পুলিশের দিকেও আঙুল তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশ তৃণমূলকে যা ইচ্ছে তাই করতে দিচ্ছে। যদিও কোনও নিয়ম ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন পরেশ অধিকারী।

অভিযোগ, পরেশের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতেই মেখলিগঞ্জে তৃণমূলের বাইকবাহিনী ব়্যালি করে।
অভিযোগ, পরেশের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতেই মেখলিগঞ্জে তৃণমূলের বাইকবাহিনী ব়্যালি করে।

এর আগে বাম আমলে ফরওয়ার্ড ব্লকের টিকিটে মেখলিগঞ্জ থেকে একাধিকবার জিতে মন্ত্রী হয়েছিলেন পরেশ অধিকারী। পরে ২০১৯ সালে তিনি তৃণমূলে যোগ দেন এবং ২০২১ সালে ঘাসফুল শিবিরের টিকিটে জয়ী হয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হন। ২০২২ সালের অগস্ট পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ায় মন্ত্রিত্ব গিয়েছিল পরেশের। ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পরেশের মেয়ে অঙ্কিতার নামও জড়িয়েছিল। অভিযোগ উঠেছিল, মেধা তালিকায় জালিয়াতি করে তিনি চাকরি পেয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতার চাকরি বাতিল হয় এবং তাঁকে প্রাপ্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এই সব বিতর্কের আবহে অনেকেই মনে করেছিলেন, এবারের নির্বাচনে দল হয়তো তাঁকে আর টিকিট দেবে না। তবে এসআইআর আবহে নিজের রাজনৈতিক ইনিংসকে পুনরুজ্জীবিত করেন পরেশ। নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ২৪ ঘণ্টার অনশনে বসেছিলেন পরেশ। এরই সঙ্গে মেখলিগঞ্জে তাঁর সাংগঠনিক দক্ষতার ওপরে ভরসা রয়েছে দলের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks