...
...
Next Story

Park Circus Rail Station Bulldozer: পার্ক সার্কাস স্টেশনে গভীর রাতে বুলডোজার, অবৈধ হকার উচ্ছেদে রেলের অভিযান

সোমবার গভীর রাতে বিপুল পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করে স্টেশন চত্বর থেকে অবৈধ দোকান, গুমটি ও হকার উচ্ছেদের অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গড়ে ওঠা দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অভিযানে স্টেশন এলাকা কার্যত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

Updated on: Jun 28, 2026, 11:24:23 IST
Advertisement

রাজ্যে রেল স্টেশন সংলগ্ন এলাকা দখলমুক্ত করার অভিযানে এবার যোগ হল শিয়ালদহ দক্ষিণ শাখার পার্ক সার্কাস স্টেশন। সোমবার গভীর রাতে বিপুল পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করে স্টেশন চত্বর থেকে অবৈধ দোকান, গুমটি ও হকার উচ্ছেদের অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গড়ে ওঠা দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অভিযানে স্টেশন এলাকা কার্যত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে।

প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অভিযানে স্টেশন এলাকা কার্যত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অভিযানে স্টেশন এলাকা কার্যত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

রেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই পার্ক সার্কাস স্টেশন চত্বরে ব্যবসা করা হকার ও দোকানদারদের জায়গা খালি করার জন্য নোটিস দেওয়া হয়েছিল। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ রেল পুলিশ, আরপিএফ, র‌্যাফ এবং জেলা পুলিশের বিশাল বাহিনী স্টেশন চত্বর ঘিরে ফেলে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

অভিযান শুরুর আগে রেলের পক্ষ থেকে মাইকিং করে স্টেশন এলাকা ও রেলের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীদের স্বেচ্ছায় দোকান সরিয়ে নেওয়ার জন্য কিছুটা সময়ও দেওয়া হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যেও অধিকাংশ দোকানদার তাঁদের দোকান না সরানোয় বুলডোজার নামিয়ে একে একে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়।

পার্ক সার্কাস স্টেশন দীর্ঘদিন ধরেই অবৈধ হকার ও অস্থায়ী দোকানে ভরে যাওয়ার অভিযোগে শিরোনামে ছিল। যাত্রীদের অভিযোগ, স্টেশনের প্রবেশপথ এবং প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় অতিরিক্ত দখলদারির কারণে প্রতিদিন যাতায়াতে চরম অসুবিধার মুখে পড়তে হত। অতীতে একাধিকবার উচ্ছেদের চেষ্টা হলেও তা কার্যকর করা সম্ভব হয়নি।

তবে এই উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করেই বহু বছরের ব্যবসা এক রাতের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে বহু পরিবারের রুজি-রুটি অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, স্টেশনে অবাধ যাতায়াতের পরিবেশ ফিরিয়ে আনা এবং রেলের জমি দখলমুক্ত করতেই এই অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও রাজ্যের বিভিন্ন স্টেশন ও রেল সংলগ্ন এলাকায় একই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe