...
...
Next Story

Park Circus Stone Pelting: পার্ক সার্কাসে নিয়ে যাওয়া হল পাথরবাজ ‘মাস্টারমাইন্ডদের’, হল ঘটনার পুনর্নির্মাণ

অতীতে সাধারণত খুন, চুরি বা ডাকাতির মতো অপরাধের তদন্তেই এমন পদ্ধতি ব্যবহার করা হত। কিন্তু এবার পুলিশের উপর হামলার অভিযোগ ঘিরে সেই একই কৌশল প্রয়োগ করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে ৪৬ হয়েছে। আজ চার 'মাস্টারমাইন্ডকে' নিয়ে যাওয়া সেভেন পয়েন্ট।

Published on: May 19, 2026, 14:37:24 IST
Advertisement

পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পুলিশের উপর হামলার ঘটনায় তদন্তে নয়া পদক্ষেপ নেওয়া হল। গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই ধরনের ঘটনায় পুনর্নির্মাণের নজির খুব একটা দেখা যায় না। অতীতে সাধারণত খুন, চুরি বা ডাকাতির মতো অপরাধের তদন্তেই এমন পদ্ধতি ব্যবহার করা হত। কিন্তু এবার পুলিশের উপর হামলার অভিযোগ ঘিরে সেই একই কৌশল প্রয়োগ করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে ৪৬ হয়েছে। আজ চার 'মাস্টারমাইন্ডকে' নিয়ে যাওয়া সেভেন পয়েন্ট।

পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পুলিশের উপর হামলার ঘটনায় তদন্তে নয়া পদক্ষেপ নেওয়া হল। (Saikat Paul)
পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পুলিশের উপর হামলার ঘটনায় তদন্তে নয়া পদক্ষেপ নেওয়া হল। (Saikat Paul)

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে কীভাবে হামলার পরিস্থিতি তৈরি হয়েছিল। কোন কোন গলি থেকে লোকজন জড়ো হয়েছিল, কোথা থেকে ইঁটের টুকরো বা ঢিল সংগ্রহ করে এনে রাখা হয়েছিল, সেই সমস্ত বিষয় পুনর্গঠন করে বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার সময় কীভাবে ভিড় তৈরি হয় এবং কোন জায়গা থেকে হামলা চালানো হয়েছিল, তাও যাচাই করা হচ্ছে।

অভিযোগ, আগের দিন পার্ক সার্কাস এলাকায় কর্তব্যরত পুলিশের উপর হামলা চালানো হয়। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থলে নিয়ে এসে প্রতিটি মুহূর্ত মিলিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের মতে, এই পুনর্নির্মাণের মাধ্যমে ঘটনার পূর্ণ চিত্র স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুলিশের একাংশের মতে, ভবিষ্যতে এই ধরনের অশান্তির ঘটনায় তদন্তের ক্ষেত্রে পুনর্নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ এতে ঘটনাস্থলের পরিস্থিতি, অভিযুক্তদের গতিবিধি এবং হামলার প্রস্তুতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যায়। পার্ক সার্কাসের ঘটনায় তাই তদন্তের স্বার্থে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe