...
...
Next Story

Auto Gas Price Hike: পোয়া বারো! অটোর ভাড়া বাড়তেই বাসমুখী যাত্রীরা, তবুও উদ্বেগে অপারেটররা

Auto Gas Price Hike: শহরের অটো চালকরা ভাড়া সংশোধনের পর যাত্রী সংখ্যা কমে যাওয়ার কথা স্বীকার করলেও এই ভাড়া বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে যুক্তি দিয়েছেন। কারণ, জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে।

Published on: Apr 9, 2026, 20:31:55 IST
Advertisement

Auto Gas Price Hike: পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে বিশ্বজুড়ে গ্যাসের সংকট চরমে ওঠেছে । তার প্রভাব পড়েছে বাংলাতেও। লাগাতার এলপিজি-র দামবৃদ্ধির প্রভাব পড়েছে অটোর ভাড়ার উপর। আর তারপর থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে কলকাতার বাস পরিষেবা। বাস অপারেটররা জানাচ্ছেন, স্বল্প-দূরত্বের যাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে, এই বাসের চাহিদা ও পরিষেবার মধ্যে বড় একটি সমস্যা সামনে এনেছে। যার ফলে বাসগুলিতে অতিরিক্ত ভিড় হচ্ছে এবং এই পরিষেবা টেকসই হবে কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

অটোর ভাড়া বাড়তেই বাসমুখী যাত্রীরা
অটোর ভাড়া বাড়তেই বাসমুখী যাত্রীরা

ট্রান্সপোর্ট অপারেটররা জানিয়েছেন, শহর জুড়ে অটো রুটগুলিতে ২-৫ টাকা ভাড়া বৃদ্ধির ফলে বহু যাত্রী-বিশেষ করে যারা ৩-৪ কিলোমিটারের মতো স্বল্প দূরত্বে যাতায়াত করেন, আবার বাসের ঝুঁকছেন, যা গণপরিবহনের অন্যতম সাশ্রয়ী মাধ্যম। কিন্তু এই যাত্রী বৃদ্ধি এমন এক সময়ে ঘটছে যখন বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কমিশনের চাহিদার কারণে বাসের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই প্রসঙ্গে সিটি সাবার্বান বাস সার্ভিসের সেক্রেটারি টিটু সাহা জানান, গত কয়েকদিনে আমরা যাত্রীর সংখ্যার বৃদ্ধি লক্ষ্য করেছি, বিশেষ করে স্বল্প দূরত্বের রুটগুলোতে। যে মানুষগুলো আগে সুবিধার জন্য অটো পছন্দ করতেন, তারা এখন খরচের পার্থক্যের কারণে বাস বেছে নিচ্ছেন।' এদিকে, শহরের অটো চালকরা ভাড়া সংশোধনের পর যাত্রী সংখ্যা কমে যাওয়ার কথা স্বীকার করলেও এই ভাড়া বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে যুক্তি দিয়েছেন। কারণ, জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks