Pathashree Urban Scheme: 'ট্রিটমেন্ট' হবে শহরের রাস্তার! খরচ ১৫০০ কোটি টাকা, কলকাতার অনেক আছে গার্ডেনরিচে
মোট ১১২টি রাস্তা, সবমিলিয়ে দৈর্ঘ্য ২৯.১ কিলোমিটার- বিধানসভা নির্বাচনের আগে পথশ্রী (শহরাঞ্চল) প্রকল্পের আওতায় কলকাতা পুরনিগম এলাকায় রাস্তা সারাইয়ের সিদ্ধান্ত নেওয়া হল। তবে শুধু কলকাতা পুরনিগম এলাকা নয়, পুরো রাজ্যেই সেই মেরামতির কাজ চলবে। ‘ট্রিটমেন্ট’ হবে রাস্তায়।
মোট ১১২টি রাস্তা, সবমিলিয়ে দৈর্ঘ্য ২৯.১ কিলোমিটার- বিধানসভা নির্বাচনের আগে পথশ্রী (শহরাঞ্চল) প্রকল্পের আওতায় কলকাতা পুরনিগম এলাকায় রাস্তা সারাইয়ের সিদ্ধান্ত নেওয়া হল। তবে শুধু কলকাতা পুরনিগম এলাকা নয়, পুরো রাজ্যেই সেই মেরামতির কাজ চলবে। ‘ট্রিটমেন্ট’ হবে রাস্তায়। নবান্ন সূত্রের খবর, রাজ্যজুড়ে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত এবং সুগম করতে শহরাঞ্চলের বিভিন্ন রাস্তা সারাই করে তোলার পাশাপাশি নয়া রাস্তা তৈরির জন্য পথশ্রী প্রকল্প (শহরাঞ্চল) চালু করা হয়েছে। সেই প্রকল্প বাস্তবায়নের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১,৫০০ কোটি টাকা। তবে সেই অঙ্কটা বাড়তে পারে বলে মনে করছেন রাজ্য সরকারি আধিকারিকরা।
রাজ্যজুড়ে শহরাঞ্চলের রাস্তার ‘ট্রিটমেন্ট’ হবে
বিধানসভা নির্বাচনের আগে পথশ্রী (শহরাঞ্চল) প্রকল্প চালু করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্জীব বর্মা/হিন্দুস্তান টাইমস)
{{^htLoading}} {{/htLoading}}
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, পথশ্রী (শহরাঞ্চল) প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে ১১,৩৬৫টি রাস্তাকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে সারাই এবং নির্মাণের জন্য ১০,০৬০টি রাস্তাকে বেছে নিয়েছে রাজ্য সরকার। দৈর্ঘ্যের নিরিখে প্রাথমিক পর্যায়েই শুধু ৩,৩৭৫.৯ কিলোমিটার রাস্তা চিহ্নিত করা হয়েছে বলে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর। যে প্রকল্প রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে 'স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি'-কে।
কলকাতার কোন এলাকায় বেশি কাজ আছে?
সূত্রের খবর, পথশ্রী (শহরাঞ্চল) প্রকল্পের আওতায় কলকাতা পুরনিগম এলাকায় যে ১১২টি রাস্তার অংশকে চিহ্নিত করা হয়েছে, তার বেশিরভাগই গার্ডেনরিচ এবং মেটিয়াবুরুজ এলাকায় আছে। ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়ে গিয়েছে। শীঘ্রই জারি করা হবে 'ওয়ার্ক অর্ডার'। যে কাজের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি হিসেবে থাকবে কলকাতা পুরনিগম, কলকাতা মেট্রোপটিলন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ), মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট।
কলকাতা-সহ শহরতলিতেও চলবে কাজ
তাছাড়াও কলকাতা ও শহরতলি মিলিয়ে পথশ্রী (শহরাঞ্চল) প্রকল্পের জন্য ৫,৬১৬টি রাস্তাকে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ার ৪০টি পুরসভা বা পুরনিগম এলাকায় সেই কাজ চালানো হবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Pathashree Urban Scheme: 'ট্রিটমেন্ট' হবে শহরের রাস্তার! খরচ ১৫০০ কোটি টাকা, কলকাতার অনেক আছে গার্ডেনরিচে
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe