...
...
Next Story

Baruipur Encounter: বারুইপুর এনকাউন্টার কাণ্ডে নয়া মোড়! তদন্তকারী সংস্থার বদল চেয়ে মামলা হাইকোর্টে

Baruipur Encounter: এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। কিন্তু তাদের তদন্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে এবার প্রশ্ন তোলা হল কলকাতা হাইকোর্টে।

Published on: Aug 1, 2026, 16:29:31 IST
Advertisement

Baruipur Encounter: বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের 'এনকাউন্টারে' মৃত্যু ঘিরে দানা বাঁধা বিতর্ক আরও জোরালো হল। এই মর্মান্তিক ঘটনা ঠেকানোর দাবিতে চার দিন আগেই পুলিশকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। এবার বারুইপুরের সূর্যপুরে এনকাউন্টারে বন্দির মৃত্যুর ঘটনায় তদন্তকারী সংস্থা বদলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল আরও একটি নতুন জনস্বার্থ মামলা। এই মামলাটি করেছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে নয়া মোড়!
বারুইপুর এনকাউন্টার কাণ্ডে নয়া মোড়!

বারুইপুরের ঘটনায় ধৃত প্রভাস মণ্ডলকে গত ৮ জুলাই অপরাধের পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় হেফাজত থেকে পালানোর চেষ্টা করে প্রভাস। এমনকি কর্তব্যরত এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে সে পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। এরপর আত্মরক্ষার জন্য পুলিশকে পাল্টা গুলি চালাতে হয়, যার জেরে প্রভাসের মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। কিন্তু তাদের তদন্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে এবার প্রশ্ন তোলা হল কলকাতা হাইকোর্টে। এর আগে উচ্চ আদালতে এই বিষয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। এই নিয়ে মামলার সংখ্যা দাঁড়াল চার। সেই মামলাগুলির শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে। আগামী ১৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। নতুন মামলাটির ক্ষেত্রেও রাজ্যের রিপোর্ট দেখেই মন্তব্য করবে আদালত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe