...
...
Next Story

'মমতা দিদি'র দীর্ঘায়ু কামনা! রাজনৈতিক বিরোধিতাকে দূরে সরিয়ে CMর জন্মদিনে বিশেষ বার্তা PM মোদীর

রাজ্য থেকে জাতীয়, যে কোনও মিছিল, মিটিং, স্লোগানের মুখ একই – মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে আরও একবার তাঁর মুখ্যমন্ত্রী পদে বসার হাতছানি।

Published on: Jan 5, 2026, 13:39:41 IST
Advertisement

রাজনৈতিক মেরু দু'জনের ভিন্ন হলেও সৌজন্য বোধে কেউ কারোর থেকে এক পাও পিছিয়ে নেই। আজ, অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর প্রতি বছরের মত এবারও মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদি' সম্বোধন করে তাঁর সুস্বাস্থ্য প্রার্থনা করেছেন তিনি।

CMর জন্মদিনে বিশেষ বার্তা PM মোদীর
CMর জন্মদিনে বিশেষ বার্তা PM মোদীর

সরকারি নথি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর জন্মদিন ৫ জানুয়ারি। এই দিনই তাঁকে শুভেচ্ছা জানান জাতীয় স্তরের রাজনীতিকরা। দল ও ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, দুর্গাপুজোর অষ্টমীর দিন সন্ধিপুজোর সময় জন্ম হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সকালে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে এনিয়ে পোস্ট করেন। সারা বছর রাজনৈতিক দ্বিমত নিয়ে দুই পক্ষের লড়াই সবার জানা। ইদানিং ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ঘনঘন বঙ্গ সফরেও আসতে শুরু করেছন প্রধানমন্ত্রী মোদী। আর যথারীতি রাজ্যে এসেই শাসক দলকে নিশানা করে একের পর এক মন্তব্য করেন তিনি। সেই সূত্র ধরেই তার পাল্টা হুঙ্কার নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকেও। তবে শত কোন্দলের মাঝেও যতবার মোদী-মমতা মুখোমুখি হয়েছেন, দু'জনকেই অত্যন্ত শ্রদ্ধাশীল চিত্তে দেখা গিয়েছে। আর রাজনীতির গন্ডি ছাড়িয়ে সেই শ্রদ্ধার ছবি ধরা পড়ল আজও। এদিন সকালে এক্স হ্যান্ডেলের পোস্টে মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe