...
...
Next Story

TMC Leader Shamim Ahmed: বাড়িতে রহস্যময় সুড়ঙ্গ! অরূপ-ঘনিষ্ঠ TMC নেতার রাজপ্রাসাদে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের

TMC Leader Shamim Ahmed: ভোট-পরবর্তী হিংসায় এক বিজেপি নেতার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত শামিম আহমেদ। তাঁর সন্ধানেই এদিন শিবপুরের চওড়াবস্তি এলাকায় শামিমের ডেরায় হানা দেয় পুলিশ। বাড়ির ভেতরে ঢুকে আধিকারিকরা দেখেন চোখ ধাঁধানো বৈভব।

Published on: May 12, 2026 01:25 PM IST
Advertisement

TMC Leader Shamim Ahmed: বাড়ি নাকি কোনও মুঘল স্থাপত্য? নামী দামী আসবাব থেকে শুরু করে কারুকার্য করা আসবাবপত্র, সব দেখে পুলিশেরই কার্যত চক্ষু চড়কগাছ। কিন্তু সবথেকে বড় চমক অপেক্ষা করছিল মাটির নিচে। ফেরার তৃণমূল কংগ্রেস নেতা শামিম আহমেদ ওরফে ‘বড়ে’-র শিবপুরের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এক রহস্যময় সুড়ঙ্গের হদিস পেল পুলিশ। প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ এই নেতার রাজপ্রাসাদোপম বাড়ির অন্দরে এমন সুড়ঙ্গ কেন, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।

তৃণমূল নেতার বিরুদ্ধে কী অভিযোগ?

TMC নেতার রাজপ্রাসাদে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের (সৌজন্যে টুইটার)
TMC নেতার রাজপ্রাসাদে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের (সৌজন্যে টুইটার)

গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্যে পালাবদলের পর এলাকায় আধিপত্য বজায় রাখতে বিজেপি সংখ্যালঘু সেলের এক নেতার বাড়িতে হামলা চালিয়েছিল শামিম ও তাঁর দলবল। ঘটনাস্থলে বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোরও অভিযোগ রয়েছে। সেই ঘটনার পর থেকেই ফেরার শামিম আহমেদ ওরফে বড়ে। বিজেপির দাবি, শামিমের মতো অপরাধীদের মাথার ওপর হাত রয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের।

বিলাসবহুল জীবন ও গোপন সুড়ঙ্গতৃণমূল নেতাদের প্রাসাদোপম বাড়ির ছবি আগেও প্রকাশ্যে এসেছে। তাই বলে বাড়ির ভিতর সুড়ঙ্গ! ভোট-পরবর্তী হিংসায় এক বিজেপি নেতার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত শামিম আহমেদ। তাঁর সন্ধানেই এদিন শিবপুরের চওড়াবস্তি এলাকায় শামিমের ডেরায় হানা দেয় পুলিশ। বাড়ির ভেতরে ঢুকে আধিকারিকরা দেখেন চোখ ধাঁধানো বৈভব। বহুমূল্য পালঙ্ক থেকে শুরু করে ড্রেসিং টেবিল, সবকিছুই সিনেমার সেটের মতো। তল্লাশি চলাকালীন একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। মনে করা হচ্ছে, বিপদে পড়লে পালানোর জন্যই এই গোপন পথ তৈরি করা হয়েছিল। সংবাদমাধ্যম টিভি৯ বাংলার ক্যামেরায় দেখা গিয়েছে, সেই ঘরের দরজার ছবি, যার গায়ে নেমপ্লেটে লেখা শামিম আহমেদের নাম।

শপিংমলের কর্মী থেকে ‘ডন’ শামিম

এই ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'গুহা-সুড়ঙ্গ আরও অনেক কিছুই বেরবে। টাকার পাহাড়ও বেরবে।' অন্যদিকে শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, '৫০০ বছরের পুরনো শহরকে এই অরূপ রায়রাই নষ্ট করে দিয়েছে। জমি প্রোমোটিং, লুঠ, মাদক ব্যবসার মতো অভিযোগ উঠেছে এই শহরে। সবটাই অপারেট করার মাস্টারমাইন্ড অরূপ পায়। পুলিশের উপর চাপ তৈরি করে রেখেছিলেন। শামিমের মতো হাজার হাজার অপরাধী তৈরি করেছেন তিনি।'

পুলিশের অনুমান, এই সুড়ঙ্গ পথ দিয়ে কোনও গোপন কাজ বা অপরাধীদের পালানোর সুযোগ করে দেওয়া হতো। বর্তমানে শামিমের খোঁজে তল্লাশি জারি রেখেছে শিবপুর থানার পুলিশ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe