...
...
Next Story

Indranil Sen: ২ কোটির সোফা-সহ টেন্ডারে অনিয়ম! প্রাক্তন মন্ত্রীকে ফের হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ

Indranil Sen: বর্তমানে জেল হেফাজতে আছেন ইন্দ্রনীল সেন। লালবাজার সূত্রে খবর, এখনও চার দিনের পুলিশি হেফাজত বাকি আছে। আগামী সপ্তাহে ইন্দ্রনীল সেনকে জেল হেফাজতের পর ফের আদালতে তোলা হবে।

Published on: Nov 27, 2026, 18:30:09 IST
Advertisement

Indranil Sen: তথ্য ও সংস্কৃতি দফতরের টেন্ডার দুর্নীতির তদন্তে ফের রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে হেফাজতে নিতে চাইছে লালবাজারের গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, প্রায় ২ কোটি টাকার সোফা কেনার টেন্ডার ঘিরে একাধিক অসঙ্গতি সামনে এসেছে। যে শোফা এসেছিল সেটির মার্কেট ভ্যালু বাস্তবে কত? দুকোটি টাকা খরচ করে কী শুধুই সোফা কেনা হয়েছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Saikat Paul)
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Saikat Paul)

বর্তমানে জেল হেফাজতে আছেন ইন্দ্রনীল সেন। লালবাজার সূত্রে খবর, এখনও চার দিনের পুলিশি হেফাজত বাকি আছে। আগামী সপ্তাহে ইন্দ্রনীল সেনকে জেল হেফাজতের পর ফের আদালতে তোলা হবে। নতুন আইন অনুযায়ী, জেল হেফাজতের পরও তদন্ত এবং জেরার প্রয়োজনে অভিযুক্তকে পুলিশ নিজেদের হেফাজতে নিতে পারে। সেই অনুযায়ীই মঙ্গলবার ব‌্যাঙ্কশাল আদালতে ইন্দ্রনীল সেনকে ৪ দিনের জন‌্য নিজেদের হেফাজতে নেওয়ার ব‌্যাপারে লালবাজারের ‘সিট’-এর পক্ষে আবেদন জানানো হতে পারে। পুজোর প্রিভিউ পাস বিক্রির অভিযোগে ইন্দ্রনীল সেন ও ধ্রুবজ্যোতি বসুকে গ্রেফতার করেছেন লালবাজারের গোয়েন্দারা। এই মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। এদিন আইন অনুযায়ী ব‌্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেয়েছেন মধুছন্দা।

লালবাজারের সূত্র জানিয়েছে, তথ‌্য ও সংস্কৃতি দফতর এবং পর্যটন দফতরের শতাধিক টেন্ডার সামনে এসেছে গোয়েন্দাদের। এর মধ্যে বেশ কিছু টেন্ডারে খতিয়ে দেখে বেশ কিছু ক্ষেত্রে অনিয়মের সন্দেহ হয়েছে পুলিশের। গোয়েন্দারা দেখেছেন, তথ‌্য ও সংস্কৃতি দফতরের পক্ষে টেন্ডার ডেকে দু’কোটি টাকার সোফা কেনা হয়েছিল। কিন্তু কত টাকার সোফা আদৌ ঠিকাদাররা সরবরাহ করেছেন, তা নিয়ে গোয়েন্দারা সন্দেহ প্রকাশ করেছেন। কেন সেই সোফার টেন্ডার ডাকা হয়েছিল, ক’টি সোফা এসেছে, আসলে কত টাকা দিয়ে সোফা কেনা হয়েছিল, সেই সোফার মান কীরকম ছিল, সেই সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর পেতে চান গোয়েন্দারা। এর আগেও তাঁরা দেখেছেন যে, একাধিক টেন্ডারের বরাত পেয়েছে ইন্দ্রনীল সেনের আত্মীয়, পরিজন ও ঘনিষ্ঠদের সংস্থা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks