চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যম টিভি নাইন বাংলায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুবই দুঃখজনক ঘটনা। ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হবে। কারা দায়িত্বে ছিলেন, তা সিসিটিভি ফুটেজের মাধ্যমে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ওই সংবাদমাধ্যমে তিনি বলেছেন, 'আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত পুজো কমিটিকে আবেদন করতে চাই যে তারা যাতে দেখে নেয়, যাতে তাদেরও ওখানে যাতে কোনও ধরনের ঘটনা না ঘটে এবং ওই থিমপুজো, ভিতরে আলো নেই, সরু জায়গা, বহু জায়গায় এগুলো মানে পুজো কমিটি এবং লোকাল শিল্পীদের যে বিষয়গুলো ছিল....।'
তিনি আরও বলেন, 'এখানে পুজো কমিটির উদ্যোক্তারা একটা মাইকে ঘোষণা করেছেন, ঘোষণার ফলেই প্রাথমিকভাবে আমরা এটা শুনেছি। যিনি দায়িত্বে ছিলেন, তিনি রিপোর্ট করেছেন। খুবই দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের পাশে আছি।'
মহাসপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের অতিরিক্ত চাপে তৈরি হয় অনভিপ্রেত ও বিশৃঙ্খল পরিস্থিতি। ঠাকুর দেখার উদ্দেশ্যে মণ্ডপের বাইরে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ এবং হাসপাতালে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের।
তারইমধ্যে চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় পুলিশ এবং উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা এবং দর্শনার্থীরা। ঘটনার আকস্মিকতায় পরিস্থিতি আরও যাতে জটিল না হয়ে ওঠে, তার জন্য কলকাতা পুলিশ তড়িঘড়ি উদ্যোগ নেয়। চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছে আরও একাধিক পুজো মণ্ডপ।
{{/usCountry}}তারইমধ্যে চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় পুলিশ এবং উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা এবং দর্শনার্থীরা। ঘটনার আকস্মিকতায় পরিস্থিতি আরও যাতে জটিল না হয়ে ওঠে, তার জন্য কলকাতা পুলিশ তড়িঘড়ি উদ্যোগ নেয়। চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছে আরও একাধিক পুজো মণ্ডপ।
{{/usCountry}}ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।