...
...
Next Story

Bhangar Police Attacked: জলাভূমি ভরাট করে নির্মাণকাজ বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত মহিলা পুলিশকর্মী সহ একাধিক

আবাদপাড়া-সহ বেঁওতা–১ ও ২ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরে ওই এলাকায় জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের তরফে অতীতে এমন কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ করা হলেও সাম্প্রতিক সময়ে ফের নির্মাণকাজ শুরু হয়েছে বলে অভিযোগ।

Published on: Jun 6, 2026, 09:37:34 IST
Advertisement

Bhangar Police Attacked: নিউ টাউন সংলগ্ন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এলাকায় বেআইনি নির্মাণ ঘিরে ফের উত্তেজনা ছড়াল ভাঙড়ে। শুক্রবার ভাঙড়–২ ব্লকের বেঁওতা–১ ও বেঁওতা–২ অঞ্চলের আবাদপাড়ায় জলাভূমি ভরাট করে নির্মাণকাজ বন্ধ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ, এই ঘটনায় এক মহিলা পুলিশকর্মী-সহ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।

ঘটনায় এক মহিলা পুলিশকর্মী-সহ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।
ঘটনায় এক মহিলা পুলিশকর্মী-সহ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাদপাড়া-সহ বেঁওতা–১ ও ২ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরে ওই এলাকায় জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের তরফে অতীতে এমন কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ করা হলেও সাম্প্রতিক সময়ে ফের নির্মাণকাজ শুরু হয়েছে বলে অভিযোগ।

শুক্রবার কয়েকজন বাসিন্দা একটি জলাভূমির উপর নির্মাণকাজ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করার চেষ্টা করে। অভিযোগ, নির্মাণস্থল থেকে শ্রমিকদের সরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের একাংশের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষের আকার নেয়। বিক্ষোভকারীরা পুলিশের উপর চড়াও হন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে পোলেরহাট থানার অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহত পুলিশকর্মীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে সন্ধ্যার পর কয়েকশো স্থানীয় বাসিন্দা, যার মধ্যে বহু মহিলা ছিলেন, পোলেরহাট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, যদি ওই জমিতে নির্মাণ আইনবিরুদ্ধ হয়, তাহলে সেই জমির সরকারি রেজিস্ট্রি কীভাবে হচ্ছে, সেই প্রশ্নের উত্তর প্রশাসনকে দিতে হবে। স্থানীয়দের অভিযোগ, বড় বড় প্রকল্প বা বহুতল নির্মাণের ক্ষেত্রে প্রশাসন নীরব থাকলেও সাধারণ মানুষ বাড়ি নির্মাণ করতে গেলে বাধার মুখে পড়ছেন। এদিকে ভাঙড়ের বিজেপি নেতা অবনী মণ্ডল জানিয়েছেন, জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তবে প্রশাসনকে আইন মেনেই পদক্ষেপ করতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe