...
...
Next Story

Durgapur News: মৃত্যুতেও কাটমানি! পুত্রকে হারিয়ে ৩ লক্ষ ক্ষতিপূরণ গরিব মা-বাবাকে, অর্ধেক টাকা আত্মসাৎ TMC নেতাদের

Durgapur News: ঘটনার সূত্রপাত ২০২৫ সালে, তৃণমূল আমলে। বুদবুদ গ্রামের বছর তরুণ ১৮-র রানা বাউরি টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। এরপর মৃতের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন বাড়ির মালিক।

Published on: May 17, 2026, 12:24:07 IST
Advertisement

Durgapur News: মৃত্যুতেও কাটমানি! তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এবার আর্থিক সাহায্যেও কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। দুর্গাপুরে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক তরুণের। তারপরই ওই তরুণের বাবা-মাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন বাড়ির মালিক। কিন্তু মৃত রানা বাউরির পরিবারের অভিযোগ তাঁরা মাত্র দেড় লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন। তাই বাকি টাকা ফেরতের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখালেন ওই তরুণের পরিবার।

ঘটনার সূত্রপাত

মৃত্যুতেও কাটমানি! (Photo by Niharika KULKARNI / AFP) (AFP)
মৃত্যুতেও কাটমানি! (Photo by Niharika KULKARNI / AFP) (AFP)

ঘটনার সূত্রপাত ২০২৫ সালে, তৃণমূল আমলে। বুদবুদ গ্রামের বছর তরুণ ১৮-র রানা বাউরি টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। এরপর মৃতের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন বাড়ির মালিক। কিন্তু পরিবারের দাবি, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র দেড় লক্ষ টাকা পৌঁছয়। কিছুদিন আগে মৃত যুবকের বাবা চন্দন বাউরি ওই বাড়ি মালিকের কাছে বাকি টাকা চাইতে যান। তারপরেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। মৃত তরুণের বাবাকে ওই বাড়ির মালিক লালবাহাদুর ঠাকুর জানিয়ে দেন ৩ লক্ষ টাকাই তিনি স্থানীয় তৃণমূল নেতা বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ ওরফে মনা কুণ্ডু-সহ তৃণমূলের কয়েকজন নেতার হাতে তুলে দিয়েছেন। এরপর অভিযুক্তদের কাছে বারবার টাকা ফেরতের দাবি জানান মৃতের বাবা। কিন্তু কোনও লাভ হয়নি। অবশেষে বিজেপি কর্মী ও বাড়ির মালিককে সঙ্গে নিয়ে মৃতের আত্মীয় পরিজনরা পৌঁছে যান বুদবুদ থানায়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও বাকি টাকা ফেরতের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks