...
...
Next Story

Prateek Ur Rahman: CJP আন্দোলন নিয়ে মুখ খুললেন তৃণমূলের প্রতীক, 'যে পার্টিতে যান, সেটাই ডোবে', ধেয়ে এল পালটা কটাক্ষ

নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ছাত্রদের আন্দোলন যখন তীব্র আকার নেয়, তখন প্রতীক উর রহমানকে প্রকাশ্যে কোনও অবস্থান নিতে দেখা যায়নি। যদিও ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলনের প্রতি তৃণমূলের একাধিক নেতা সমর্থন জানিয়েছিলেন।

Published on: Jul 26, 2026, 11:27:40 IST
Advertisement

Prateek Ur Rahman: নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলনের আবহে ধর্মতলায় বিক্ষোভ ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। পুলিশের লাঠিচার্জ ও পদক্ষেপের সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন বামপন্থী ছাত্রনেতা প্রতীক উর রহমান। আর সেই পোস্ট ঘিরেই পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, ছাত্র আন্দোলনের সময় মাঠে দেখা না গেলেও এখন সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার চেষ্টা করছেন প্রতীক।

নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ছাত্রদের আন্দোলন যখন তীব্র আকার নেয়, তখন প্রতীক উর রহমানকে প্রকাশ্যে কোনও অবস্থান নিতে দেখা যায়নি।
নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ছাত্রদের আন্দোলন যখন তীব্র আকার নেয়, তখন প্রতীক উর রহমানকে প্রকাশ্যে কোনও অবস্থান নিতে দেখা যায়নি।

একসময় বামপন্থী ছাত্র রাজনীতির পরিচিত মুখ ছিলেন প্রতীক উর রহমান। বিভিন্ন ইস্যুতে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক উত্থান। পরে বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। ডায়মন্ড হারবারে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়ার পর তাঁকে দলের সক্রিয় মুখ হিসেবে তুলে ধরা হলেও, নির্বাচনের পর থেকে রাজনৈতিকভাবে অনেকটাই নীরব ছিলেন বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

এদিকে, নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ছাত্রদের আন্দোলন যখন তীব্র আকার নেয়, তখন প্রতীক উর রহমানকে প্রকাশ্যে কোনও অবস্থান নিতে দেখা যায়নি। যদিও ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলনের প্রতি তৃণমূলের একাধিক নেতা সমর্থন জানিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে ধর্মতলার ঘটনার পর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

শুক্রবার দিল্লির আন্দোলনের প্রভাব পড়ে কলকাতাতেও। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেয় এসএফআই। সেই কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির কলকাতার প্রতিনিধিরাও অংশ নেন। অভিযোগ, মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী অশান্তি সৃষ্টি করে। পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো-সহ বিভিন্ন বস্তু ছোড়া হয়। পাশাপাশি কয়েকজন সাংবাদিকের উপর হামলার অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ-সহ প্রয়োজনীয় পদক্ষেপ করে।

ধর্মতলার বিক্ষোভে সাংবাদিক নিগ্রহ, পুলিশের পদক্ষেপ এবং তার পর প্রতীক উর রহমানের মন্তব্যকে কেন্দ্র করে শাসক শিবিরের অন্দরে ও বিরোধী রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হয়েছে। একদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে প্রতীক উরের রাজনৈতিক অবস্থান নিয়েও চলছে জোর আলোচনা। এই ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe