Competitive Exam Preparation Centre: UPSC, NEET, JEE থেকে GATE, CAT- বিনামূল্যে হবে প্রস্তুতি, সব জেলায় কোচিং সেন্টার

Competitive Exam Preparation Centre: ইউপিএসসি সিভিল সার্ভিসেস থেকে নিট, জয়েন্ট, গেট - বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে প্রস্তুতি দেওয়া হবে। প্রতিটি জেলায় তৈরি করা হবে কোচিং সেন্টার।

Published on: Jun 22, 2026, 15:59:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Competitive Exam Preparation Centre: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং সেন্টার চালু করা হবে। সোমবার রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, ‘আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি), জেইই (সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা), নিট (সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা), ক্যাট (কমন অ্যাডমিশন গেট), গেট (গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং) এবং সিভিল সার্ভিসেস (ইউপিএসসি সিভিল সার্ভিসেসের মতো পরীক্ষা) পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিটি জেলায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টার চালু করা হবে।’

সব জেলায় হবে কোচিং সেন্টার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
সব জেলায় হবে কোচিং সেন্টার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

কনটেন্ট ক্রিয়েটর ল্যাব ও অ্যানিমেশন-VFX কোর্স

পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরে AVGC-XR সেক্টরে প্রায় এক লাখ ছাত্র-ছাত্রী এবং যুব প্রজন্মকে ট্রেনিং দেওয়ার প্রস্তাব তৈরি করা হবে। এই বছরে প্রায় ৭,০০০ ছাত্র-ছাত্রী এবং যুব প্রজন্মকে ট্রেনিং দিতে স্থাপন তৈরি করা হবে ৫০০টি কনটেন্ট ক্রিয়েটর ল্যাব। এছাড়াও ওয়েবেল অ্যানিমেশন অ্যাকাডেমিকে আমূল সংস্কার করে 3D অ্যানিমেশন এবং VFX-র নতুন কোর্স চালু করা হবে।

আরও পড়ুন: ISKCON Mid Day Meal for Kolkata Schools: স্কুলের খাবারে থাকবে ইসকনের ছোঁয়া, মিড ডে মিলে খরচ বাড়িয়ে ১০ টাকা হল বাজেটে

বাজেটে আরও কী কী ঘোষণা করা হল?

১) সরকারি ও সরকার-পোষিত কলেজের পড়ুয়াদের এককালীন ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তাঁরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।

২) আইটিআইয়ের (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) আধুনিকীকরণের জন্য PM-SETU প্রকল্প বাস্তবায়িত করা হবে। সেজন্য ৫৭০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

আরও পড়ুন: WB Budget Infra: চিংড়িহাটা-নিউটাউনে এলিভেটেড করিডর, শালিমার-গার্ডেনরিচে হবে আধুনিক টার্মিনাল; পরিকাঠামোয় জোর বাজেটে

৩) মেয়েদের মধ্যে শিক্ষাগত উৎকর্ষ বিকাশের লক্ষ্যে কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ এবং ফলতায় মহিলা কলেজ তৈরি করা হবে। সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বসানো হবে স্যানিটারি ভেন্ডিং মেশিন।

৪) রাজ্যে এক লাখ শূন্যপদে নিয়োগ করা হবে। শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ করা হবে ৫০,০০০ জনকে। পুলিশে শূন্যপদের সংখ্যা ২০,০০০।

আরও পড়ুন: WB Semiconductor & Startup Announcement: স্টার্টআপ থেকে সেমিকন্ডাক্টর, শিল্পোন্নয়নে একাধিক মেগা ঘোষণা রাজ্য বাজেটে

৫) রাজ্যের নিয়োগকারী সংস্থার মধ্যে স্বচ্ছতা আনা হবে। ইউপিএসসির (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) ধাঁচে প্রতিষ্ঠানিক কাঠামো থাকবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More