WB Semiconductor & Startup Announcement: স্টার্টআপ থেকে সেমিকন্ডাক্টর, শিল্পোন্নয়নে একাধিক মেগা ঘোষণা রাজ্য বাজেটে

সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, রাজ্যে নতুন স্টার্টআপ নীতি চালু করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সেমিকন্ডাক্টর উৎপাদন, পাটশিল্পের পুনরুজ্জীবন, কার্পেট শিল্পের উন্নয়ন এবং ব্যাটারিচালিত গাড়ি উৎপাদনের মতো একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Published on: Jun 22, 2026, 14:28:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে শিল্প, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, রাজ্যে নতুন স্টার্টআপ নীতি চালু করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সেমিকন্ডাক্টর উৎপাদন, পাটশিল্পের পুনরুজ্জীবন, কার্পেট শিল্পের উন্নয়ন এবং ব্যাটারিচালিত গাড়ি উৎপাদনের মতো একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, রাজ্যে নতুন স্টার্টআপ নীতি চালু করা হবে।
সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, রাজ্যে নতুন স্টার্টআপ নীতি চালু করা হবে।

অর্থমন্ত্রী জানান, নতুন স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে দুটি পৃথক তহবিল গঠন করা হবে। একটি তহবিলে ৪০ কোটি টাকা এবং অন্যটিতে ৬০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সব মিলিয়ে স্টার্টআপ উন্নয়নের জন্য ১০০ কোটি টাকার বিশেষ তহবিল তৈরি করা হবে। সরকারের আশা, এর ফলে নতুন উদ্যোগপতি, প্রযুক্তিনির্ভর সংস্থা এবং উদ্ভাবনী ব্যবসায়িক প্রকল্পগুলি আর্থিক সহায়তা পাবে এবং রাজ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

উত্তরবঙ্গের শিল্পোন্নয়নের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে ৫ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের সেমিকন্ডাক্টর মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তরবঙ্গকে নতুন প্রযুক্তিনির্ভর শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাজেটে ঐতিহ্যবাহী পাটশিল্পের পুনরুজ্জীবনের জন্যও বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংকটে থাকা এই শিল্পকে নতুন বাজার ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে সরকার পদক্ষেপ করবে বলে জানিয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও কুশমন্ডিতে ঐতিহ্যবাহী কার্পেট শিল্পকে চাঙ্গা করার জন্য বিশেষ প্রকল্প গ্রহণের কথাও ঘোষণা করা হয়েছে। পরিবেশবান্ধব শিল্পের উপর জোর দিয়ে উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ব্যাটারিচালিত গাড়ির কারখানা স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। এর ফলে শিল্পায়নের পাশাপাশি সবুজ প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও কেন্দ্রীয় প্রকল্প পিএম গতি শক্তি ও সাগরমালা ২-এর সঙ্গে সমন্বয় রেখে দুর্গাপুর এবং নদিয়ায় আধুনিক ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। সরকারের মতে, এই ক্লাস্টারগুলি শিল্প বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং স্থানীয় কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব মিলিয়ে, নতুন স্টার্টআপ নীতি, প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ এবং ঐতিহ্যবাহী শিল্পের পুনরুজ্জীবনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে শিল্পোন্নয়নের নতুন মানচিত্রে তুলে ধরার রূপরেখা তুলে ধরেছে রাজ্য বাজেট।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More