...
...
Next Story

President Protocol Row Update: রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কের জেরে তলব, পালাবদলের পর দিল্লির পথে আইপিএস সি সুধাকর

রাজ্যে সরকার পরিবর্তনের পর অবশেষে কেন্দ্রের ডেপুটেশনে যাওয়ার ছাড়পত্র পেলেন শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কমিশনার, ২০০৬ ব্যাচের আইপিএস অফিসার সি সুধাকর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, তাঁকে পশ্চিমবঙ্গ ক্যাডার থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

Published on: Jul 01, 2026 09:36 AM IST
Advertisement

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে কয়েক মাস আগে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড়। রাজ্যে সরকার পরিবর্তনের পর অবশেষে কেন্দ্রের ডেপুটেশনে যাওয়ার ছাড়পত্র পেলেন শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কমিশনার, ২০০৬ ব্যাচের আইপিএস অফিসার সি সুধাকর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, তাঁকে পশ্চিমবঙ্গ ক্যাডার থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ইন্সপেক্টর জেনারেল (আইজি) পদে যোগ দেবেন। এর আগে দার্জিলিংয়ের প্রাক্তন জেলাশাসক মণীশ মিশ্রকেও রিলিজ অর্ডার দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে কয়েক মাস আগে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড়। (@rashtrapatibhvn)
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে কয়েক মাস আগে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড়। (@rashtrapatibhvn)

চলতি বছরের মার্চ মাসে শিলিগুড়িতে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সফরেই রাষ্ট্রপতির নিরাপত্তা ও সরকারি প্রোটোকল পালনে একাধিক ত্রুটির অভিযোগ ওঠে। ওই ঘটনার পর প্রোটোকল রক্ষার দায়িত্বে থাকা শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে কেন্দ্রীয় ডেপুটেশনে দিল্লিতে তলব করে কেন্দ্র সরকার।

তবে সেই সময় তৎকালীন তৃণমূল সরকার এই দুই আধিকারিককে রিলিজ দেয়নি। ফলে কেন্দ্রের নির্দেশ সত্ত্বেও তাঁদের দিল্লিতে যোগদান স্থগিত হয়ে যায়। বিষয়টি নিয়ে কেন্দ্র-রাজ্য সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। বিজেপি অভিযোগ তোলে, রাষ্ট্রপতির সফরে প্রোটোকল ভঙ্গের ঘটনাকে গুরুত্ব না দিয়ে রাজ্য সরকার অভিযুক্ত আধিকারিকদের আড়াল করার চেষ্টা করছে।

এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শানায় বিজেপি। দলের দাবি ছিল, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক প্রধানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রের একাধিক নেতা প্রকাশ্যে এই ঘটনার সমালোচনা করেন। এমনকি পরবর্তী বিধানসভা নির্বাচনের প্রচারেও এই বিষয়টিকে অন্যতম রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরেছিল বিজেপি।

প্রশাসনিক মহলের মতে, দীর্ঘদিন ধরে আটকে থাকা এই দুই আধিকারিকের রিলিজ কেন্দ্র-রাজ্য সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাল। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে যে বিতর্ক একসময় তীব্র রাজনৈতিক সংঘাতের কারণ হয়ে উঠেছিল, সরকার পরিবর্তনের পর সেই ফাইলেই এবার কার্যত ইতি টানা হল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe