LPG Cylinder Prices Drop in August: গ্যাসের দাম কমল ২০০ টাকারও বেশি! কলকাতা-সহ অন্য শহরে LPG সিলিন্ডারের দর কত হল?
LPG Cylinder Prices Drop in August: নয়া মাসের শুরুতেই কলকাতায় একধাক্কায় কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। গত মাসেও গ্যাসের দাম কমেছিল। এবারও সেই ধারা অব্যাহত থাকল। অগস্টে কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম কত থাকবে?
LPG Cylinder Prices Drop in August: অগস্টের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমল। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (রেস্তোরাঁ বা হোটেলে রান্না বা বাণিজ্যিক কারণে ব্য়বহৃত গ্যাস সিলিন্ডার) দাম ২০৯ টাকা কমে গিয়েছে। ফলে যে সিলিন্ডার কলকাতায় প্রায় ৩,১০০ টাকায় বিকোচ্ছিল জুলাইয়ে, সেটা ৩,০০০ টাকার নীচে নেমে গেল। আবার দিল্লিতে প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০২ টাকা কমে গিয়েছে বলে সূত্রের খবর।

অগস্টে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
১) কলকাতা: আজ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ২,৮৭২.৫ টাকা। যে দামটা জুলাইয়ে ৩,০৮১.৫ টাকায় পৌঁছে গিয়েছিল।
২) দিল্লি: রাজধানীতে আবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ২,৭২৮ টাকা। জুলাইয়ে সেই দাম ২,৯৩০ টাকা ছিল।
মে'র লাফের পরে জুলাইয়ে কমেছিল দাম
আসলে গত মাসেও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। ইরান ও আমেরিকার যুদ্ধের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ-পর্ব মিটে যাওয়ার পরে গত মে'তে একধাক্কায় প্রায় ১,০০০ টাকা দাম বাড়ানো হয়েছিল। তারপর কিছুটা দাম বেড়েছিল জুনেও। জুলাইয়ে কলকাতায় সিলিন্ডারপিছু দাম কমেছিল ১৭৪ টাকা। আর এবার মহানগরীতে ২০৯ টাকা কমানো হয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
২০২৫ সালের অগস্ট থেকে এবার অগস্টে দাম কত বেড়েছে?
ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, গত বছর অগস্টের থেকে ২০২৬ সালের অগস্টে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ১,৩৫০ টাকা।
১) ২০২৬ সালের জুন: ৩,২৫৫.৫ টাকা।
২) ২০২৬ সালের মে: ৩,২০২ টাকা।
৩) ২০২৬ সালের এপ্রিল: ২,২০৮ টাকা।
৪) ২০২৬ সালের ৭ মার্চ: ১,৯৯০ টাকা।
৫) ২০২৬ সালের ১ মার্চ: ১,৮৭৫.৫ টাকা।
৬) ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি: ১,৮৪৪.৫ টাকা।
৭) ২০২৬ সালের ১ জানুয়ারি: ১,৭৯৫ টাকা।
৮) ২০২৫ সালের ১ ডিসেম্বর: ১,৬৮৪ টাকা।
৯) ২০২৫ সালের ১ নভেম্বর: ১,৬৯৪ টাকা।
১০) ২০২৫ সালের ১ অক্টোবর: ১,৭০০.৫ টাকা।
১১) ২০২৫ সালের ১ সেপ্টেম্বর: ১,৬৮৪ টাকা।
১২) ২০২৫ সালের অগস্ট: ১,৭৩৪.৫ টাকা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


