...
...
Next Story

Durga Puja: মহালয়া নয়, সপ্তমীতেই রাজ্যে আসছেন PM মোদী! বেলুড় মঠে দেখবেন কুমারী পুজো-রিপোর্ট

Durga Puja: গত বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন সিএবি আধিকারিকদের সঙ্গে। তখন সেখানেই নাকি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, মহালয়ায় ইডেনে আসবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Published on: Oct 3, 2026, 20:02:20 IST
Advertisement

Durga Puja: মহালয়া বাদ দিয়ে এবার পুজোর মধ্যেই বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেবীপক্ষের সূচনাতেই ইডেন গার্ডেন্সে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। কিন্তু খবর, সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তিনি। পরিবর্তনে আসতে পারেন অমিত শাহ (Amit Shah)। তার বদলে সপ্তমীর দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয় প্রথমবার অষ্টমীতে বেলুড় মঠে কুমারি পুজো দেখবেন তিনি, সঙ্গে দেবেন অঞ্জলিও। এমনই রিপোর্ট উঠে এল সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে। যদিও পিএমও-র তরফে এখনও এ বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। পুজোয় বঙ্গে তাঁর বিস্তারিত কর্মসূচি সম্পর্কেও জানা যায়নি।

মহালয়ার দিন বঙ্গে আসতে পারেন অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (HT_PRINT)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (HT_PRINT)

সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন সিএবি আধিকারিকদের সঙ্গে। তখন সেখানেই নাকি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, মহালয়ায় ইডেনে আসবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল যে, চক্ষুদানের পাশাপাশি গাড়িতে চেপে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু তিনি না আসায় সেই পরিকল্পনাতেও বদল আনছে সংস্কৃতি দফতর। এদিকে ইডেন থেকে কলকাতার কয়েকটি নামকড়া পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করার কথা ছিল নরেন্দ্র মোদীর। তবে পরে জানা গিয়েছে, মহালয়ার দিন বঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন সপ্তমীতে।

বেলুর মঠে কুমারী পুজো দেখবেন প্রধানমন্ত্রী?

বিজেপির দলের অন্দরে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী মহালয়া দিন আসতে না পারলেও সপ্তমীর দিন বঙ্গে আসবেন। শুধু তাই নয় অষ্টমীতেও বেলুর মঠে কুমারী পুজো দেখবেন সঙ্গে অঞ্জলিও দেবেন। তবে সবটাই এখন অনুমান। কারণ পিএমও-র তরফে এখনও এবিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। এমনকী প্রকাশ্যেও আসেনি পুজোয় বঙ্গে তাঁর বিস্তারিত কর্মসূচি। তাই কোনও ইভেন্ট নিয়ে এখনই কোনও আলোচনা বা আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে না বলেই আপাতত শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, দুর্গাপুজোকে কেন্দ্র করে এ বছর বাংলায় এক আলাদাই আমেজ তৈরি হয়েছে। কারণ প্রথমবার বঙ্গে বিজেপি সরকারের আমলে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। একজন দেখার এসবের মাঝে আদেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুজোয় কলকাতায় আসেন কিনা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks