...
...
Next Story

'বাংলার আত্মাকে বাঁচানোর..., TMC-কে ‘নির্মম সরকার’ খোঁচা, ব্রিগেডে পরিবর্তনের ডাক PM মোদীর

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিরোধীদের সংবিধান ও জাতীয় প্রতিষ্ঠান অবমাননার বিষয়টিকে কড়া ভাষায় আক্রমণ করেন।

Published on: Mar 14, 2026, 17:59:59 IST
Advertisement

এবারের নির্বাচন কেবল সরকার বদলানোর লড়াই নয়, বরং বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই। রবিবার ব্রিগেডের বিশাল জনসভা থেকে এই ভাষাতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান ব্যবস্থাকে বদলে কাটমানি এবং ভয়ের রাজনীতি থেকে মুক্তির আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, বাংলার মানুষ যখনই পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তখনই ইতিহাস বদলে যায়।

'পশ্চিমবঙ্গের জনগণের জয় হোক'

ব্রিগেডে পরিবর্তনের ডাক PM মোদীর (PTI)
ব্রিগেডে পরিবর্তনের ডাক PM মোদীর (PTI)

এদিন তৃণমূল সরকারকে 'নির্মম সরকার' এবং 'মহা জঙ্গলরাজ'-এর সঙ্গে তুলনা করে ব্রিগেডের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'কেউ কেউ ভয় দেখানোর চেষ্টা করবেন, কেউ কেউ বলবেন বদল সম্ভব নয়। কিন্তু মনে রাখুন মানুষ যখন ঠিক করে নেন, তখন ঠেকানোর কেউ থাকে না। বাংলার মানুষ যখনই ঠিক করে নেন, তখন ইতিহাস বদলে যায়। আজ ব্রিগেড দেখে সেই আত্মবিশ্বাস পাচ্ছি। এবারের ভোট সরকার বদলের নয়, বাংলার আত্মাকে বাঁচানোর। ব্যবস্থা বদলের নির্বাচন, কাটমানি থেকে, ভয় থেকে মুক্তির নির্বাচন। আগত পরিবর্তনের জন্য সকলকে আগাম শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের জনগণের জয় হোক।' এরপরেই তিনি রবীন্দ্র সঙ্গীত তুলে ধরে বললেন, 'বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা...।'

সংবিধান ও জাতীয় প্রতিষ্ঠান অবমাননা

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিরোধীদের সংবিধান ও জাতীয় প্রতিষ্ঠান অবমাননার বিষয়টিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, 'তৃণমূল কেবল রাষ্ট্রপতিকে অপমান করেনি, বরং আদিবাসী সমাজ এবং কোটি কোটি মহিলাকে অপমান করেছে।' দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের গরিমা ক্ষুণ্ণ করার জন্য এই ‘নির্মম সরকার’ কঠিন সাজা পাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী মোদীর দাবি, শাসকদল প্রতিনিয়ত সাংবিধানিক ব্যবস্থার ওপর হামলা চালানোর পথ খোঁজে এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার ওপর প্রশ্ন তুলে প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতাকে নষ্ট করতে চায়। তাঁর কথায়, 'সাংবিধানিক ব্যবস্থার উপর প্রতি দিন হামলা করার রাস্তা খোঁজেন ওঁরা। সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার কথা বললেই হামলা হয়। যে সংস্থা স্বতন্ত্র এবং নিরপেক্ষ ভাবে ভোট করায়, তাদের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলা হয়।' দেশের সার্বভৌমত্ব এবং সেনা বাহিনীর বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলা প্রসঙ্গেও সুর চড়ান প্রধানমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন, বালাকোটের এয়ার স্ট্রাইকের সময়ও বায়ুসেনার কাছে প্রমাণ চেয়েছিল বিরোধীরা। ব্রিগেডের জনসমুদ্রের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সুরে প্রধানমন্ত্রী বলেন, 'পরিবর্তন এখন সময়ের অপেক্ষা। এবারের ভোট দুর্নীতি থেকে মুক্তির নির্বাচন।'

‘সব কিছুর হিসাব হবে’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe