...
...
Next Story

Baba Loknath Temple: ইজরায়েলে লোকনাথ বাবার মন্দির তৈরির ভাবনাচিন্তা! চাকলায় নেতানিয়াহুর উপদেষ্টা

Netanyahu Advisor in Chakla:বিশ্বের নানান দেশে বহু হিন্দু মন্দির তৈরি হয়েছে। তবে বাংলার বুকে পূজিত লোকনাথ বাবার মন্দির ইজরায়েলে নির্মাণ হলে, তা হতে চলেছে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা।

Published on: Jun 8, 2026, 22:00:57 IST
Advertisement

Baba Loknath Temple may be built in Israel: মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনা। ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের উত্তাপে রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ ইজরায়েল। এছাড়াও লেবানানের সঙ্গে সংঘাতের সীমকরণ রয়েছে ইজরায়েলের। তারই মাঝে ভারতে নেতানিয়াহুর উপদেষ্টা মেনদি সাফাদি আসেন। সদ্য তিনি দক্ষিণ ২৪ পরগনার চাকলাধামে পৌঁছন। পুজো দেন চাকলায় লোকনাথ বাবার মন্দিরে। তারই সঙ্গে আসে এক অভিনব বার্তা।

ইজরায়েলে লোকনাথ বাবার মন্দির তৈরির ভাবনাচিন্তা! চাকলায় নেতানিয়াহুর উপদেষ্টা
ইজরায়েলে লোকনাথ বাবার মন্দির তৈরির ভাবনাচিন্তা! চাকলায় নেতানিয়াহুর উপদেষ্টা

চাকলার মন্দিরে বাবা লোকনাথকে পুজো দেওয়ার পাশাপাশি মেনদি সাফাদি বার্তা দেন যে, ইজরায়েলে একটি লোকনাথ বাবার মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, দেশের বাইরে লোকনাথ বাবার মন্দির নির্মাণ নতুন ঘটনা নয়। এছাড়াও বিশ্বের নানান দেশে বহু হিন্দু মন্দির তৈরি হয়েছে। তবে বাংলার বুকে পূজিত লোকনাথ বাবার মন্দির ইজরায়েলে নির্মাণ হলে তা গতে চলেছে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা। ভারতের বন্ধু দেশ হিসাবে পরিচিত ইজরায়েলে এই মন্দির নির্মাণের ঘটনা দুই দেশের ধর্মীয় সংস্কৃতির দিক থেকে একটি বড় বিষয়।

বাবা লোকনাথের মাহাত্ম্য দেশের সীমানা পার করে বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে পড়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। জানা গিয়েছে, মেনদি সাফাদির প্রস্তাব পাওয়ার পরেই এই বিষয়ে একপ্রস্ত আলোচনা করেন মন্দিরের সেবায়েতরা। এই বিষয়ে কোনও আপত্তি দেখছেন না তাঁরা। এছাড়াও জানা যাচ্ছে, যদি ইজরায়েলে বাবা লোকনাথের মন্দির তৈরি হয়, তাহলে তার জন্য বাবা লোকনাথের মূর্তি তৈরি করানো হতে পারে চাকলা থেকে। এছাড়াও চাকলা থেকে যেতে পারে মন্দির নির্মাণের জন্য মাটি। প্রসঙ্গত, ইতিমধ্যেই ইজরায়েলের মাটিতে বসতে চলেছে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং বীর যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের একটি বিশাল মূর্তি ও স্মারক। দেশের বীর যোদ্ধা শিবাজি মহারাজের রাজ্যাভিষেক দিবসে মুম্বইতে নিযুক্ত ইজরায়েলের কনসাল জেনারেল ইয়ানিব রেভাচ এই বড় ঘোষণাটি করেন। এরপর ইজরায়েলে বাবা লোকনাথের মন্দির তৈরি হয় কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe