...
...
Next Story

Purulia TMC Latest Update: পুরুলিয়ায় ভোটে হারার কারণ জানতে বৈঠক তৃণমূলের, অনুপস্থিত ২ প্রার্থী, ২৪ জন জেলা পরিষদ সদস্য

Purulia TMC Latest Update: ভোটে ভরাডুবির কারণ খুঁজে বের করতে পর্যালোচনা বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। আর সেই বৈঠকে গরহাজির ছিলেন ২ প্রার্থী। এছাড়াও অনুপস্থিত ছিলেন ২৪ জন জেলা পরিষদ সদস্য। এর মধ্যে ২ জন আবার কর্মাধ্যক্ষ। জেলার শীর্ষ নেতৃত্ব একাংশ এই বৈঠকে না আসায় জোর চর্চা শুরু হয়েছে।

Published on: May 14, 2026, 07:52:57 IST
Advertisement

Purulia TMC Latest Update: পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে একাধিক নেতার অনুপস্থিতিকে ঘিরে জেলা রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভোটে ভরাডুবির কারণ খুঁজে বের করতে পর্যালোচনা বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। আর সেই বৈঠকে গরহাজির ছিলেন ২ প্রার্থী। এছাড়াও অনুপস্থিত ছিলেন ২৪ জন জেলা পরিষদ সদস্য। এর মধ্যে ২ জন আবার কর্মাধ্যক্ষ। জেলার শীর্ষ নেতৃত্ব একাংশ এই বৈঠকে না আসায় জোর চর্চা শুরু হয়েছে।

পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে একাধিক নেতার অনুপস্থিতিকে ঘিরে জেলা রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।
পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে একাধিক নেতার অনুপস্থিতিকে ঘিরে জেলা রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, মানবাজারের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন প্রতিমন্ত্রী সন্ধ্যারানি টুডু ও কাশীপুরের তৃণমূল প্রার্থী তথা দলের রাজ্য সম্পাদক সৌমেন বেলথরিয়া অনুপস্থিতি ঘিরে চাপা অস্বস্তি তৈরি হয়েছে। বৈঠকে আসেননি। এদিকে অনুপস্থিত ২ কর্মাধ্যক্ষ হলেন অজিত বাউরি ও নমিতা সিং মুড়া। এমনিতে বৈঠকের পর্যালোচনা অনুযায়ী, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মূলত জোর ৯ প্রার্থী হেরেছেন। তবে আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করার জন্য ব্লক সভাপতিদের ব্লক ভিত্তিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, পুরুলিয়ায় দীর্ঘদিন ধরেই তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত মিলছিল। ফলে গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক নেতা না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে জেলায় জোড়াফুল শিবিরের সাংগঠনিক শক্তি ও ঐক্য নিয়ে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, সংগঠন মজবুত করাই এখন দলের প্রধান লক্ষ্য এবং সব নেতাকর্মী একসঙ্গেই কাজ করছেন। উল্লেখ্য, পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা আসনের সবকটিতেই হেরেছিল তৃণমূল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe