Pushpa vs Singham at Falta: 'সিংহম'-র বাহিনীর হাত ধরে অবশেষে ফলতায় ফিরলেন ‘পুষ্পা’! ২০৮-র লক্ষ্যে মরিয়া BJP

Pushpa vs Singham at Falta: 'সিংঘম'-র বাহিনীর সহায়তায় অবশেষে বাড়ি ফিরলেন 'পুষ্পা' জাহাঙ্গীর খান। আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন হবে। আর গণনা হবে আগামী ২৪ মে। ওই বিধানসভায় জিততে মরিয়া বিজেপি। করল বৈঠক।

Published on: May 13, 2026 8:33 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pushpa vs Singham at Falta: 'সিংঘম'-র বাহিনীর সহায়তায় অবশেষে বাড়ি ফিরলেন 'পুষ্পা'। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকে প্রায় এক সপ্তাহ ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না ফলতার প্রার্থী তথা 'পুষ্পা' জাহাঙ্গীর খানের। তারইমধ্যে তাঁর কার্যালয়ে চলে ভাঙচুর। কিন্তু তৃণমূল প্রার্থী 'নিখোঁজই' ছিলেন। শেষপর্যন্ত 'সিংঘম' অজয় পাল শর্মার বাহিনীর সহায়তায় ফলতায় ফিরে এসেছেন ‘পুষ্পা’। আসলে আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নিবার্চন হতে চলেছে। তার আগে নির্বাচন কমিশনের তরফে ডায়মন্ড হারবার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তৃণমূল প্রার্থী যেন ফলতায় ফিরে আসতে পারেন। আর নিজের বিধানসভা কেন্দ্রে পুনর্নিবার্চনের জন্য যেন প্রচার করতে পারেন তৃণমূল প্রার্থী।

'সিংঘম'-র বাহিনীর সহায়তায় অবশেষে বাড়ি ফিরলেন 'পুষ্পা' জাহাঙ্গীর খান। (ফাইল ছবি)
'সিংঘম'-র বাহিনীর সহায়তায় অবশেষে বাড়ি ফিরলেন 'পুষ্পা' জাহাঙ্গীর খান। (ফাইল ছবি)

২০৮ করতে মরিয়া বিজেপি

যদিও তারপরে ২০৮ করার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি। সপ্তাহদেড়েক আগে ২৯৩টি বিধানসভা কেন্দ্রের গণনা হয়েছে। তাতে ২০৭টি আসন পেয়েছে বিজেপি। ফলতায় জিততে পারলে আসন সংখ্যা বেড়ে ২০৮ হয়ে যাবে। আর সেজন্য কোনও খামতি রাখতে চাইছে না পদ্মশিবির। মঙ্গলবার বিধাননগরে বিজেপির দলীয় কার্যালয়ে প্রায় দু'ঘণ্টার বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাজির ছিলেন রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, তিন সাধারণ সম্পাদক (সৌমিত্র খাঁ, শশী অগ্নিহোত্রী এবং জ্যোতির্ময় সিং মাহাতো)।

আরও পড়ুন: Ayushman Bharat Scheme: 'ভাই-বোনদের কল্যাণই...,' বাংলায় 'আয়ুষ্মান ভারত' চালু হতেই বিশেষ বার্তা PM মোদীর

মেগা বৈঠক বিজেপির, ফলতায় বিশেষ জোর

সূত্রের খবর, ওই বৈঠকের বেশিরভাগটাই ফলতার পুনর্নিবার্চন নিয়ে আলোচনা হয়। দিনভর ঠাসা কর্মসূচির পরেও স্বয়ং মুখ্যমন্ত্রী ওই বৈঠকে উপস্থিত থেকে পুনর্নির্বাচন নিয়ে আলোচনা করেন। কীভাবে জাহাঙ্গীরের ‘প্রাক্তন’ গড় ফলতায় লড়াই করা হবে, রণকৌশল কী হবে, তা নিয়ে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও একটি বিধানসভা কেন্দ্রের পুনর্নিবার্চন নিয়ে যখন স্বয়ং মুখ্যমন্ত্রী রণকৌশল ঠিক করতে বসছেন, তা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওই আসনের উপরে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: West Bengal debt crisis: সাড়ে ৭ লক্ষ কোটির ঋণ! রাজ্যে কোথা থেকে আসবে টাকা? ব্যাখ্যা দিলেন নতুন মুখ্যসচিব

বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণ

তারইমধ্যে আজ বিধানসভায় শপথগ্রহণ-পর্ব শুরু হচ্ছে। সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু শপথ নিতে পারেন বিধায়ক হিসেবে। সবমিলিয়ে ১১টি জেলার নব-নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। বাকি বিধায়করা বৃহস্পতিবার শপথগ্রহণ করবেন বলে সূত্রের খবর।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More