...
...
Next Story

Pushpa Jahangir Khan Latest Update: জাহাঙ্গীরকে ছাড়াতে থানায় ‘হামলার চেষ্টা’, পুলিশের তাড়া খেয়ে ভয়ে পুকুরে ঝাঁপ

Pushpa Jahangir Khan Latest Update: ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানকে ছাড়াতে থানায় হামলার চেষ্টা? কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ লাঠি তুলতেই ভয়ে পুকুরে ঝাঁপ বিক্ষোভকারীদের। স্ত্রী'র নেতৃত্বে সেই বিক্ষোভ কর্মসূচি হয়।

Published on: Jun 16, 2026, 18:49:30 IST
Advertisement

Pushpa Jahangir Khan Latest Update: ‘পুষ্পা’-র মুক্তির দাবিতে ফলতায় জাহাঙ্গীর খানের স্ত্রী'র নেতৃত্বে বিক্ষোভ দেখানো হচ্ছিল। থানার দিকে এগিয়ে যেতে থাকেন তাঁরা। সেইসময় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যান বিক্ষোভকারীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, লাঠির ভয়ে লোকজন পিলপিল করে ছুটে পালাচ্ছেন। অনেকেই পুকুরে ঝাঁপ দেন। পড়ি-কি-মরি করে সাঁতার কেটে পুকুর পেরিয়ে অন্য রাস্তায় চলে যেতে দেখা যায় অনেককে। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি যেরকম হচ্ছিল, তাতে বিক্ষোভকারীদের তাড়া না করলে থানায় হামলা চালানো হতে পারত। সেজন্যই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

‘ফলতার চুপসা জাহাঙ্গীর খান’, কটাক্ষ বিজেপির

‘পুষ্পা’-র মুক্তির দাবিতে বিক্ষোভ। পুলিশ লাঠি তুলতেই পুকুরে ঝাঁপ।
‘পুষ্পা’-র মুক্তির দাবিতে বিক্ষোভ। পুলিশ লাঠি তুলতেই পুকুরে ঝাঁপ।

আর পুরো ঘটনা নিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন মিডিয়া ইন-চার্জ তুষারকান্তি ঘোষ বলেন, ‘আজ ফলতার চুপসা জাহাঙ্গীর খানকে জেল থেকে বের করতে তাঁর স্ত্রী কিছু বিশেষ গুন্ডাদের নিয়ে থানায় আক্রমণ চালায়। পাল্টা তেড়ে যায় কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ! সবাই দৌড় - কিছু ভয়ে পুকুরে লাফ দেয়! এটাই আপনার একটা ভোটের ক্ষমতা।’

আরও পড়ুন: Rachana Banerjee: ‘দিদিকে দেখেই ভোট পেয়েছি এটা সত্যি…', মমতার সঙ্গে ‘গদ্দারি’, কী সাফাই রচনার?

জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয় কয়েকদিন আগেই

এমনিতে সপ্তাহখানেক আগে 'পুষ্পা'-কে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ সূত্রের খবর, নেপাল সীমান্ত পেরিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন জাহাঙ্গীর। সেই সময়ই এসটিএফের জালে ধরা পড়েন। গোয়েন্দাদের কাছে আগে থেকেই তাঁর সম্ভাব্য গতিবিধি সংক্রান্ত তথ্য ছিল বলে জানা গিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করা হয়। নেপালে গিয়ে নাকি সন্তানকে স্কুলে ভর্তি করার পরিকল্পনাও করে ফেলেছিল জাহাঙ্গীর।

উল্লেখ্য, ভোটের আগে নিজেকে 'পুষ্পা' বলে আখ্যা দিয়েছিলেন জাহাঙ্গীর। তিনিই ফলতা পুনর্নিবাচনের দু'দিন আগে ভোট থেকে 'সরে দাঁড়ান'। জাহাঙ্গীর বলেন, 'ফলতার উন্নয়ন ও শান্তির স্বার্থে তিনি লড়াই থেকে সরে দাঁড়াচ্ছি আমি।' নির্বাচন কমিশনের তরফে ফলতা কেন্দ্রের ভোটগ্রহণ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই বিতর্ক তীব্র হয়েছিল। অভিযোগ ছিল, ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে বুথ দখল ও ইভিএমে কারচুপির মতো ঘটনা ঘটেছে এলাকায়। এই অভিযোগের জেরেই পুরো কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe