...
...
Next Story

Rahul-Mamata Phone call: ভোটের আগে দুর্নীতিবাজ বলে আক্রমণ, সেই মমতাকে ফোন করে ভোটচুরির দাবি রাহুলের

মমতা দাবি করেছিলেন, বিজেপি নাকি ১০০টি আসন লুট করেছে। এবার রিপোর্টে জানা যাচ্ছে, রাহুল নাকি এরপর মমতাকে ফোন করেন এবং তাঁর আসন চুরির দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন।

Published on: May 5, 2026, 11:27:25 IST
Advertisement

নির্বাচনের আগে আরজি কর থেকে শুরু করে দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধীই আবার ভোটের ফল প্রকাশের পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন রাহুল গান্ধী। গতকাল নিজের আসনেও হার নিশ্চিত বুঝতে পেরে গণনাকেন্দ্রে গিয়েছিলেন মমতা। তারপর তিনি দাবি করেছিলেন, বিজেপি নাকি ১০০টি আসন লুট করেছে। এবার রিপোর্টে জানা যাচ্ছে, রাহুল নাকি এরপর মমতাকে ফোন করেন এবং তাঁর আসন চুরির দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন।

পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশের পরে মমতাকে ফোন রাহুল গান্ধীর (HT_PRINT)
পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশের পরে মমতাকে ফোন রাহুল গান্ধীর (HT_PRINT)

রিপোর্ট অনুযায়ী, আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। একমাত্র কেরল ছাড়া বাকি তিন রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ইন্ডিয়া জোটের ভরাডুবি হয়েছে। এই আবহে ভোট চুরির ইস্যুকে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য নাকি মমতাকে দিল্লি যাওয়ার আমন্ত্রণ জানাতে পারে কংগ্রেস। এই মমতাকেই অবশ্য কয়েকদিন আগে একাধিক ইস্যুতে তোপ দেগে চলেছিলেন রাহুল গান্ধী। এমনকী বিজেপি-তৃণমূল আঁতাতের অভিযোগ পর্যন্ত করেছিলেন তিনি। রাহুল বলেছিলেন, যদি মমতার সঙ্গে বিজেপির আঁতাত না থাকে, তাহলে কেন মমতাকে ইডি বা সিবিআই কেন কখনও তলব করে না। এদিকে কর্মসংস্থান এবং দুর্নীতি ইস্যুতে রাহুল বলেছিলেন, বাংলায় চাকরি পেতে হলে তৃণমূল করতে হয় বা পরিবারের কাউকে তৃণমলের নেতা হতে হয়। তবে এই সব বলে রাহুলকে এবার ইউটার্ন নিয়ে মমতাকে ফোন করতে হচ্ছে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেছিলেন, বাংলা জয় করে তিনি দিল্লিতে বিজেপিকে সরানোর জন্য ঝাঁপাবেন। তবে এবার বাংলা হাতছাড়া হওয়ার পরে দিল্লি যাওয়ার পথে পা বাঁড়াতে হতে পারে মমতাকে। এমনিতে এবারের ভোটে তৃণমূলের হয়ে প্রচার করতে এসেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব, আপ নেতা অরবিন্দ কেজরীওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন। রিপোর্টে দাবি করা হচ্ছে, বাংলার ভোটের পরে এমনিতেই অকংগ্রেসি বিরোধী দলগুলির বৈঠকের পরিকল্পনা ছিল। তবে এবার সেই বৈঠক না হতে দিতে চায় না কংগ্রেস। এই আবহে মমতাকে রাহুলের এই ফোন অত্যন্ত উল্লেখযোগ্য। বিরোধীদের নেতৃত্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় কংগ্রেস।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe