...
...
Next Story

Rahul Gandhi: জটিলতা কাটিয়ে মিলল অনুমতি, কলকাতায় আসছেন রাহুল গান্ধী, সভা শহিদ মিনার ও মেটিয়াবুরুজে, যাবেন শ্রীরামপুরেও

Rahul Gandhi: আগামী ২৫ রাহুলের সভা অনুষ্ঠিত করতে চলেছে কংগ্রেস। জানা গিয়েছে, ২৫ এপ্রিল কলকাতার শহিদ মিনার ময়দানে সভা করার কথা রাহুলের। এছাড়া মেটিয়াবুরুজেও সভা করার কথা তাঁর। এছাড়া শ্রীরামপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হয়ে প্রচারে যাওয়ার কথা রাহুলের।

Published on: Apr 23, 2026, 07:46:33 IST
Advertisement

Rahul Gandhi: দ্বিতীয় দফার নির্বাচনের আগে কংগ্রেসের হয়ে প্রচারে কলকাতায় আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এর আগে হাত শিবির চেয়েছিল ২৩ এপ্রিল কলকাতায় আসুক রাহুল গান্ধী। মেটিয়াবুরুজ, পার্ক সার্কাস এবং শ্রীরামপুরে তাঁর প্রচারে যাওয়ার কথা ছিল। তবে কলকাতার সভার জন্য অনুমতি পায়নি কংগ্রেস। এবার আগামী ২৫ রাহুলের সভা অনুষ্ঠিত করতে চলেছে কংগ্রেস। জানা গিয়েছে, ২৫ এপ্রিল কলকাতার শহিদ মিনার ময়দানে সভা করার কথা রাহুলের। এছাড়া মেটিয়াবুরুজেও সভা করার কথা তাঁর। এছাড়া শ্রীরামপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হয়ে প্রচারে যাওয়ার কথা রাহুলের। (আরও পড়ুন: 'আমি ভোট না দিলেও কীভাবে আমার ভোট হয়ে গেল?' বুথে গিয়ে হতবাক ভোটার)

২৫ এপ্রিল কলকাতার শহিদ মিনার ময়দানে সভা করার কথা রাহুলের। (AICC)
২৫ এপ্রিল কলকাতার শহিদ মিনার ময়দানে সভা করার কথা রাহুলের। (AICC)

রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাস ময়দানে সভা করার পরিকল্পনা ছিল রাহুল গান্ধীর। কিন্তু সেখানে সভা করার অনুমতি ঘিরে জটিলতা দেখা দেয়। পরে রানি রাসমণি রোডে সভার অনুমতিও চাওয়া হয়েছিল, কিন্তু তাও মেলেনি। প্রসঙ্গত, কলকাতা পুরসভার আওতাধীন এলাকায় সভা-মিছিলের অনুমতি দেয় কেএমসি। আবার নির্বাচন আবহে বর্তমানে রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে। এই আবহে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস। এরই সঙ্গে আবার নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা। এর আগে উত্তর দিনাজপুরে রাহুল গান্ধীর সভার আগে তৃণমূলের বিরুদ্ধে হেলিপ্যাড ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছিল কংগ্রেস। এদিকে মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরের প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। এবার কলকাতায় এসে তিনি কোন দলের বিরুদ্ধে বেশি আক্রমণাত্মক হবেন, তা নিয়ে কৌতুহল অনেকের মনেই। (আরও পড়ুন: ভোটের আগে শুভেন্দুর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে বিদায়ী বিধায়ক)

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks