Rain Forecast in South Bengal Today: আজ কালবৈশাখী আসছে! হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় ৬ জেলায়, বাকিগুলিতে?
Rain Forecast in South Bengal Today: আজ জেলায়-জেলায় কালবৈশাখী হতে পারে। হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে ছ'টি জেলায়। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও পূূর্বাভাস দেওয়া হয়েছে।
Rain Forecast in South Bengal Today: প্রবল গরমের মধ্যেই আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি সেটা হয়, তাহলে এই মারাত্মক গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে সামান্য হলেও রেহাই পাবেন মানুষ। আবহবিদরা জানিয়েছেন, চৈত্রের শেষে এবং বৈশাখের পয়লা দিনই যে মারাত্মক গরম পড়েছিল, তার জেরে জলীয় বাষ্প ঢুকেছে পরিমণ্ডলে। আর সেটাই কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি সৃষ্টি করেছে। আর কালবৈশাখী আছড়ে পড়লে কিছুটা তাপমাত্রা কমবে। তবে ভ্যাপসা গরমের স্পেল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।

আজ কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড়-বৃষ্টি হতে পারে।
কোন জেলায় ঝড় ও বৃষ্টির দাপট কেমন থাকবে?
তারইমধ্যে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। ওই জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেজন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
আরও পড়ুন: WBCHSE Result 2026: ভোটের আগেই কি উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ? বড় আপডেট দিল সংসদ
আবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ওই জেলাগুলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বিকেল হলেই কলকাতার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পথ প্রশস্ত হবে
আবার কলকাতার বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২৭.২ ডিগ্রিতে। এমনিতে চৈত্র সংক্রান্তির তুলনায় পয়লা বৈশাখে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমেছিল। কিন্তু আর্দ্রতার জন্য মারাত্মক কষ্ট হচ্ছিল।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


