...
...
Next Story

খামখেয়ালি আবহাওয়া! দুপুরের পরেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির ইঙ্গিত, কোন কোন জেলায় সতর্কতা?

উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।

Published on: Mar 11, 2026, 13:55:30 IST
Advertisement

কদিন ধরে বাংলার আবহাওয়ায় অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। সকালে কোথাও কোথাও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি বাড়ছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। প্রতিবেশী দেশ, রাজ্যগুলির উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে বাংলার উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। কেবল বৃষ্টিই নয় দমকা হাওয়ার পাশাপাশি বাজ পড়ার আশঙ্কার কথাও শোনানো হয়েছে।

দুপুরের পরেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির ইঙ্গিত (Hindustan Times)
দুপুরের পরেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির ইঙ্গিত (Hindustan Times)

হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও উত্তর পূর্ব অসম এবং নাগাল্যান্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাংলার আবহাওয়ায়। বসন্তে বৃষ্টির আবহ তৈরি হয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই। আজ, বুধবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের দিকে তাপমাত্রা বাড়লেও বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় আবার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। রবিবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কাল, বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টি। ফলে পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে বলে খবর। মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সব মিলিয়ে এখনই পুরোপুরি গরম পড়ার আগে রাজ্যের আবহাওয়ায় বারবার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe